শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

শেন ওয়ার্ন আর নেই

স্পোর্টস ডেস্ক / ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

বড় একটা ধাক্কা খেল ক্রিকেট বিশ্ব। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অজি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সেই মৃত্যুবরণ করলেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

শুক্রবার (৪ মার্চ) নিজের কক্ষে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই ওয়ার্নের মৃত্যু হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নেয়া হলেও চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েও বাঁচাতে পারেননি এই কিংবদন্তীকে। মৃত্যুকালে থাইল্যান্ডে অবস্থান করছিলেন এই স্পিন গ্রেট।

কয়েক ঘণ্টা আগেও নিজ দেশেরই পূর্বসূরী ও আরেক অজি কিংবদন্তী ক্রিকেটার রড মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন।

টুইটে লেগ স্পিন কিংবদন্তী লিখেছিলেন, ‘রড মার্শ আর নেই শুনে ব্যথিত। তিনি আমাদের কিংবদন্তী ছিলেন, অনেক তরুণ ছেলে-মেয়ের অনুপ্রেরণা ছিলেন। শান্তিতে থেকো।’

কালজয়ী সেই টুইটের কয়েক ঘণ্টা অতবাহিত না হতেই মার্শের পথ ধরলেন ওয়ার্ন।

তার পরিবারের পক্ষ থেকে অবশ্য এই কঠিন সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ করা হয়েছে। তবে ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট দুনিয়ায়। কেননা, ক্রিকেট ইতিহাসে সেরা লেগ স্পিনার হিসেবেই গণ্য করা হয় শেন ওয়ার্নকে।

অতি সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচও হতে চেয়েছিলেন শেন ওয়ার্ন। স্কাই স্পোর্টস পডকাস্টে আলোচনাকালে ইংল্যান্ডের কোচ হবার আগ্রহ প্রকাশ করেন তিনি। ওয়ার্ন জানান, ইংল্যান্ডের কোচ হতে চাই। ইংলিশদের কোচ হবার এখনই আদর্শ সময়।

শেন ওয়ার্ন উইজডেন মনোনীত শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে অন্যতম। তিনি ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে ৭০৮টি টেস্ট উইকেট দখল করেন। এছাড়া ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন এই কিংবদন্তী।


এই ক্যাটাগরির আরো সংবাদ