শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

শেখ হাসিনার রায়ের বিষয়ে জাতিসংঘের উদ্বেগ ও প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক / ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন। হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেছেন, গত বছরের বিক্ষোভ দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাজা—মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য একটি “গুরুত্বপূর্ণ মুহূর্ত”।

সোমবার (১৭ নভেম্বর) জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে রাভিনা জানান, ফেব্রুয়ারি ২০২৫–এ জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকেই তারা দোষীদের—বিশেষত নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিদের—আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার কথাও তুলে ধরেছেন তিনি।

তবে বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাভিনা বলেন, যেহেতু এ মামলার কার্যক্রম সম্পর্কে জাতিসংঘ অবহিত ছিল না, তাই আন্তর্জাতিক অপরাধের সব বিচার যেন যথাযথ প্রক্রিয়া ও ন্যায়বিচারের মানদণ্ড পূরণ করে—তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই মামলায় অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের আদেশ হওয়াকে তিনি বিশেষভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

মৃত্যুদণ্ডের রায়কে “দুঃখজনক” বলে মন্তব্য করেন রাভিনা শামদাসানি। তিনি বলেন, “আমরা সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করি।”

এদিকে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সত্য উদঘাটন, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের মাধ্যমে জাতীয় পুনর্মিলনের পথে এগিয়ে যাবে। তিনি বলেন, অতীতের লঙ্ঘন ও শোষণ যেন পুনরায় না ঘটে—সে জন্য নিরাপত্তা খাতের অর্থবহ সংস্কার অত্যন্ত জরুরি।

জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, এ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার ও জনগণকে সহায়তা দিতে তারা প্রস্তুত।


এই ক্যাটাগরির আরো সংবাদ