শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

শুনানি ছাড়াই ট্রাম্পের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক / ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলা আমলেই নিল না উইসকনসিনের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তার ওই আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এসময় বলা হয়েছে, সরাসরি সুপ্রিম কোর্টে নয়, দরকার হলে নিম্ন আদালতের রায় নিয়ে তারপর সর্বোচ্চ আদালতে আসতে হবে ট্রাম্পকে। –আলজাজিরা।

বৃহস্পতিবার উইসকনসিন সুপ্রিম কোর্টে ট্রাম্পের মামলা বিষয়ক রুলের পক্ষে পড়ে তিন ভোট, আর বিপক্ষে ছিলেন চারজন বিচারপতি। ফলে রাজ্যটিতে সরাসরি সুপ্রিম কোর্টে আইনি লড়াইয়ের পথ বন্ধ হয়ে গেছে ট্রাম্প শিবিরের।

সুপ্রিম কোর্টে উইসকনসিনের ডেমোক্র্যাটশাসিত দু’টি কাউন্টির ২ লাখ ২১ হাজারের বেশি ব্যালট বাতিলের আবেদন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে অ্যাবসেন্টি ব্যালটে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন তিনি।

নিম্ন আদালতে আইনি লড়াইয়ের জন্য যথেষ্ট সময় নেই দাবি করে ওই মামলা নিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট। কিন্তু সেখানেও খালি হাতে ফিরতে হলো তাকে।

ট্রাম্পের আশা ছিল, উইসকনসিন সুপ্রিম কোর্টে রক্ষণশীল বিচারপতিরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তার অভিযোগ সহজেই আমলে নেয়া হবে। তবে বিচারপতি ব্রায়ান হেইজডর্ন তিন উদারপন্থী বিচারপতির পক্ষে গিয়ে মামলা আমলে নেয়ার বিপক্ষে ভোট দেয়ায় আশাভঙ্গ হয় রিপাবলিকানদের।


এই ক্যাটাগরির আরো সংবাদ