শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করছেন ডিপজল

বিনোদন ডেস্ক / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করছেন জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এর আগে শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদ খান প্যানেলের রোজিনাও পদত্যাগ করেন।

মূলত প্রযোজক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়ম মেনে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। আগামী ২১ মে প্রযোজক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
এসব তথ্য গণমাধ্যমকে মনোয়ার হোসেন ডিপজল নিজেই নিশ্চিত করেছেন। তিনি জানান, শিল্পী সমিতির গঠনতন্ত্রে বলা আছে, সমিতির কোনো পূর্ণ সদস্য চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য কোনো সংগঠনের কার্যকরী পরিষদের সদস্য হলে শিল্পী সমিতির কার্যকরী পরিষদের পদ হারাবেন। তাই পদত্যাগ করছেন তিনি।

এদিকে এরই মধ্যে প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডিপজল। কিন্তু শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিষয়টি এতদিন তার জানা ছিল না বলে জানিয়েছেন। না হলে প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই শিল্পী সমিতিতে পদত্যাগপত্র জমা দিতেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ডিপজল। তবে সংগঠনটির সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ