শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শপথ নিলেন ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো

আন্তর্জাতিক ডেস্ক / ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

ইন্দোনেশিয়ার সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে শপথ নিয়েছেন। ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর তিনি হতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট।

আজ রোববার জাকার্তা থেকে এ তথ্য জানায় এএফপি।

বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দেশ শাসনের দায়ভার গ্রহণ করেছেন জাতীয়তাবাদী রাজনীতির ধারক হিসেবে পরিচিত ৭৩ বছর বয়সী সুবিয়ান্তো।

তিনি বলেন, ‘আমার সর্বোচ্চ সক্ষমতার বিচারে ন্যায়সঙ্গতভাবে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন, সংবিধান সমুন্নত রাখা ও সব ধরনের আইনও ও নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের অঙ্গীকার করছি। তবে সামরিক বাহিনীতে থাকাকালীন তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল বলে জানিয়েছে এএফপি।

সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখতে আগ্রহী। তবে তার নেতৃত্বে বিশ্ব মঞ্চে ইন্দোনেশিয়া আরও সরব থাকবে, এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে প্রথম ধাপের ভোটে বড় ব্যবধানে জয়ী হন সুবিয়ান্তো। সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ছিলেন উইদোদোর ছেলে জিবরান রাকাবুমিং রাকা (৩৭)। নির্বাচনী ইশতেহারে শিশুদের জন্য দুই হাজার ৮০০ কোটি ডলার মূল্যমানের খাবার বিনামূল্যে দেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনার কথা উল্লেখ করেন এই দুই নেতা।

সুবিয়ান্তোর শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী জাকার্তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। এ সময় প্রায় এক লাখ পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়, যাদের মধ্যে ছিলেন দাঙ্গা পুলিশ, স্নাইপার ইউনিট ও ড্রোন-বিধ্বংসী ইউনিট।

১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর তিনি হতে যাচ্ছেন ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট। শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং সহ ২০-৩০ জন বিদেশি কূটনীতিক অংশ নেন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারাসহ ৩০টিরও বেশি দেশের নেতা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে যোগ দেন। আমেরিকান প্রতিনিধিদলের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের পক্ষে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং ইন্দো-প্যাসিফিক কমান্ডের মার্কিন কমান্ডার অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোও।


এই ক্যাটাগরির আরো সংবাদ