শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগোলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক / ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি। যার স্বীকৃতি হিসেবে আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাসকিনের।

৫২৩ রেটিং নিয়ে বর্তমানে ক্যারিয়ার সেরা ৩৪তম স্থানে এখন তাসকিন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। ঐ ম্যাচ ৩৮ রানে জিতে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে ৪১ রান দিলেও উইকেটশুন্য ছিলেন তিনি। ম্যাচটি ৭ উইকেটে হারে বাংলাদেশ। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ পাইয়ে দিতে গুরুত্বপুর্ন অবদান রাখেন তাসকিন। শেষ ম্যাচের সেরাও হন তিনি।

বোলিং র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সপ্তম স্থানে স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৬৬১ রেটিং আছে তার।

তালিকায় চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৬৫৭। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৩ উইকেট নেন তিনি। অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এখানে তার রেটিং ৪১৯।

এদিকে ব্যাটারদের তালিকায় সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৬২ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন তিনি। সিরিজের ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১২৯ রান করেছিলেন তামিম। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন দাসেরও  উন্নতি হয়েছে। ৬০২ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে এখন লিটন দাস। ২৬তম স্থানে আছে সাকিব। ১৭ নম্বর স্থানে আছেন মুশফিক।


এই ক্যাটাগরির আরো সংবাদ