শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক / ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

রোমাঞ্চকর এক ফাইনালে জুভেন্টাসকে হারিয়েছে ইন্টার মিলান। ২-২ গোলে সমতার পর ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে জোড়া গোলে ব্যবধান গড়ে দিলেন ইভান পেরিসিচ। তাতে ১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জিতলো ইন্টার।

বুধবার রাতে কোপা ইতালিয়ান কাপের ফাইনালের ম্যাচটি ৪-২ গোলের ব্যবধানে জিতেছে ইন্টার মিলান। এটি তাদের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি এই শিরোপা জিতেছে রোমা ৯, আর জুভেন্টাস ১৪ বার।

ম্যাচের ষষ্ঠ মিনিটে নিকোলো বারেল্লার গোলে এগিয়ে যায় ইন্টার। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জুভেন্টাস। সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় জুভেন্টাসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। ২-১ গোলে এগিয়ে উজ্জীবিত হয়ে উঠে থাকা জুভেন্টাস।

তবে ৮০তম মিনিটে সফল স্পট কিকে ইন্টারকে সমতা আনেন কানহানোগ্লু। লাউতারো মার্টিনেসকে জুভেন্টাসের দুই ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি ও ডি লিখট ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইন্টার।

২-২ গোলের ম্যাচটি গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। এরপরই ব্যবধান গড়ে দেন ইভান পেরিসিচ।

৯৯তম মিনিটে আরেকটি সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন পেরিসিচ। স্টেফান ডি ভ্রেইকে ডাচ ডিফেন্ডার ডি লিখট ফাউল করায় ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। তাতে লক্ষ্যভেদ করতে ভুল করেননি পেরিসিচ।

তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান পেরিসিচ। ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বাম পায়ের বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

এর পরপরই মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি। দুই গোলে পিছিয়ে পড়ার সঙ্গে কোচের লাল কার্ডে এলোমেলো হয়ে যাওয়া জুভেন্টাস এরপর আর ম্যাচে ফিরতে পারেনি।

শিরোপা জিতলেও ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার ও জুভেন্টাসের দেখা হয় না বললেই চলে। সেই ১৯৬৫ সালে সবশেষ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। তার আগে খেলেছিল একবারই, ১৯৫৯ সালে।

সেই দুইবারই জিতেছিল জুভেন্টাস।


এই ক্যাটাগরির আরো সংবাদ