শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

রোনালদোর পাওনা ১১৪ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ

স্পোর্টস ডেস্ক / ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

ক্রিস্টিয়ানো রোনালদো তার সাবেক ক্লাব জুভেন্টাসের কাছে বকেয়া পাওনা দাবি করেছিলেন ১৯.৫ মিলিয়ন ইউরো। তবে সিআর সেভেন খ্যাত এই তারকা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) নির্দেশে প্রায় ৯.৮ মিলিয়ন ইউরোই পাচ্ছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১১৪ কোটি টাকারও বেশি।

সৌদি ক্লাব আল নাসরের হয়ে বর্তমানে খেলা রোনালদো ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত জুভেন্টাসে খেলেছেন। তবে করোনা ভাইরাস মহামারির কারণেকয়েকজন ফুটবলারের কাছে বেতনের কিছু অংশ বকেয়া ও কেটে রাখার অনুরোধ করেছিল তারা। রোনালদোও তাতে সম্মতি প্রকাশ করেন।

কিন্তু পরে আর বকেয়া পারিশ্রমিক পাননি পর্তুগিজ ফরোয়ার্ড। যার ফলে এফআইজিসির কাছে এনিয়ে অভিযোগ করেন তিনি। এফআইজিসির সালিশি বোর্ডের দেওয়া রায়ে, রোনালদো পুরো অর্থ না পেলেও সুদসহ অর্ধেকটা পাবেন। সেই রায় পর্যালোচনা করছে জুভেন্টাস।

এক বিবৃতিতে তারা জানায়, ‘২০২০/২১ স্পোর্টিং মৌসুমে রোনালদোর বেতন হ্রাস সম্পর্কিত চুক্তির বৈধতা নিশ্চিত করেছে সালিশি বোর্ড। রোনালদোর দাবি করা অর্থ আংশিকভাবে মঞ্জুর করেছে তারা। আলোচনার ব্যর্থতার ফলে প্রাক-চুক্তিগত দায় থাকায় রোনালদোকে ৯.৮ মিলিয়ন ইউরো প্রদানের আদেশ দেওয়া হয় জুভেন্টাসকে। লিগ্যাল কাউন্সিলের সহায়তায় সালিশির বোর্ডের এই রায় পর্যালোনা করছে কোম্পানি।’

এর আগে ২০১৮ সালের আগস্টে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে দুটি সিরি আ, সুপার কাপ ও একটি ইতালিয়ান কাপ জেতেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ