শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

রোনালদোকে ছাড়িয়ে মেসির দুর্দান্ত রেকর্ড

স্পোর্টস ডেস্ক / ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

দলীয় হোক কিংবা ব্যক্তিগত, জীবনে কতশত ট্রফি জিতেছেন লিওনেল মেসি তার যেন ইয়ত্তা নেই। সর্বশেষ যে শিরোপাটা জিতলেন তার কি কোনো তুলনা হয়? মেসির কাছে তো বটেই, সম্ভবত গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভক্তদের কাছেও নয়। তাই তো কোপা আমেরিকার শিরোপা নিয়ে তোলা এক ছবি ছাড়িয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড। একটা বিশ্বরেকর্ডও গড়ে ফেলেছে, এখন আছে আরও এক রেকর্ডের পথেই!

গোটা ক্যারিয়ারেই মেসি বলে এসেছেন, ‘ব্যক্তিগত রেকর্ড বা অর্জন নয়। দলের অর্জনই আমার কাছে মূখ্য।’ তবে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী যতই বলুন, ব্যক্তিগত সব রেকর্ড তার পায়ে লুটিয়ে পড়েছে ঠিকই। মাঠের বাইরেও এবার একটা রেকর্ড এসে লুটিয়ে পড়েছে মেসির পায়ে।

ব্রাজিলকে তাদেরই ঐতিহ্যবাহী মাঠ এস্তাদিও দে মারাকানায় হারিয়ে তার আর্জেন্টিনা শিরোপা জিতেছে ২৮ বছর পর। এরপর সাজঘরে খালি গায়ে পরম আরাধ্য সেই শিরোপার সঙ্গে একটা ছবি তুলেছিলেন মেসি। রেকর্ড গড়েছে আর্জেন্টাইন অধিনায়কের সেই ছবি। এই প্রতিবেদন লেখার আগতক সে ছবি ‘লাভ’ প্রতিক্রিয়া পেয়েছে প্রায় ২ কোটি ৬৫ হাজার ৩৬০টি।

তাতেই গড়া হয়ে গেছে রেকর্ড। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এখন ইনস্টাগ্রাম ইতিহাসের সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়া বিষয়ক’ ছবি হয়ে দাঁড়িয়েছে সে ছবি। এর আগে ক্রিশ্চিয়ানো গত ২৫ নভেম্বর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে তাকে শ্রদ্ধা জানিয়ে একটা ছবি প্রকাশ করেছিলেন, যাতে প্রতিক্রিয়া এসেছিল প্রায় দুই কোটি। মেসির কোপা আমেরিকার ছবি পেরিয়ে গেছে সেটাই।

সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ‘ক্রীড়া বিষয়ক’ ছবি তো বনে গেছে। এবার সে ছবি আছে সর্বোচ্চ প্রতিক্রিয়া পাওয়া ছবি হওয়ার দৌড়ে। তবে সেটা হতে গেলে আরও বহুদূরের পথ পাড়ি দিতে হবে ছবিটিকে। ২০১৯ সালের ৪ জানুয়ারি তোলা একটা ডিমের ছবি এখনো আছে এই তালিকার শীর্ষে। সে ছবির প্রতিক্রিয়া সংখ্যা জানলে আপনার চক্ষু চড়কগাছই হয়ে যেতে পারে। ওয়ার্ল্ডরেকর্ডএগ নামক অ্যাকাউন্ট থেকে নেহায়েত মজার ছলে পোস্ট করা ছবিটিতে এখন পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে সাড়ে পাঁচ কোটিরও বেশি।

তবে তালিকার দ্বিতীয় স্থানে মেসির এই ছবি উঠে যাওয়াটা খুব সম্ভব। ২ কোটি ৬০ লাখের কিছু বেশি প্রতিক্রিয়া নিয়ে তালিকার দুইয়ে আছে আরিয়ানা গ্রান্দের বিয়ের এক ছবি। এরপরই আছে এক্সএক্সএক্সটেনাসিওনের অ্যাকাউন্ট থেকে আসা একমাত্র ছবিটি, যাতে রিঅ্যাকশন পড়েছে ২ কোটি ৫০ লাখের মতো। চার আর পাঁচে আছেন বিলি আইলিশ, তার দুটো ছবিতে প্রতিক্রিয়া পড়েছে যথাক্রমে ২ কোটি ৩০ লাখ আর ২ কোটি ২০ লাখের কিছু বেশি প্রতিক্রিয়া।


এই ক্যাটাগরির আরো সংবাদ