শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

রেফারি বিশেষজ্ঞ অভিমানে কলকাতায়!

স্পোর্টস ডেস্ক / ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩

দক্ষিণ এশিয়ার অন্যতম রেফারিং বিশেষজ্ঞ ভারতীয় গৌতম করকে দুই বছরের জন্য বাফুফে রেফারিং কনসালটেন্ট হিসেবে নিয়োগ দিয়েছিল। দুই বছরের চুক্তি থাকলেও দুই মাসেই দুই পক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে।

সম্প্রতি আকস্মিকভাবে গৌতম কর ভারত গিয়েছেন। যদিও এর কিছু দিন আগে তিনি ভারত থেকে ঘুরে এসেছিলেন। আকস্মিকভাবে এবার তার ভারত যাওয়ার কারণ হিসেবে ফেডারেশনের সঙ্গে আবাসন সংক্রান্ত মনোমালিন্যের বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানা গেছে।

গৌতম পল্টনস্থ একটি হোটেলে অবস্থান করছিলেন। বাফুফের প্রশাসনিক এক কর্মকর্তা তাকে এক দিনের মধ্যে হোটেলের পরিবর্তে বাসায় স্থানান্তরের উদ্যোগ নেন। এতে তিনি মনক্ষুন্ন হয়ে সেদিনই ভারতে রওনা হন। এই বিষয়ে ভারত থেকে গৌতম কর বলেন,‘ আমি কিছু কাজে কলকাতায় আসতাম। দু’টি ঘটনা এক সঙ্গে ঘটেছে। যা কোইনসিডেন্ট মাত্র।’

গৌতম কর অত্যন্ত পেশাদার ব্যক্তিত্ব। এখনো আনুষ্ঠানিক চুক্তি থাকায় তিনি টানাপোড়েন নিয়ে কোনো মন্তব্য করছেন না। ফুটবল ফেডারেশন সূত্রের খবর, গৌতম করের সঙ্গে বাফুফে সচিবালয়ের দূরত্ব সৃষ্টি হয়েছে নানা কর্মকান্ডে। আবাসন বিষয়ে সেটা অনেক বড় রুপ নিয়েছে।

দক্ষিণ এশিয়ায় রেফারিং সেক্টরে অন্যতম সেরা এই ব্যক্তিত্বের অভিমান ভাঙানোর চেষ্টা করছে বাফুফে। বাংলাদেশে কবে আসবেন এই প্রশ্নের উত্তরে গৌতম বলেন,‘ আমি কিছু দিন পর ঢাকায় আসছি’।

সামনে সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ রয়েছে। সেই চ্যাম্পিয়নশীপে ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করতে পারেন গৌতম কর। সেটাকেই সামনে রেখে এসে গৌতম বাফুফের দায়িত্ব পালনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন।

বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গৌতম করের আকস্মিক কলকাতায় যাওয়ার কারণ সম্পর্কে বলেন, ‘আমি খুলনায় অবস্থান করছি। ঢাকায় ফিরে অফিসের (বাফুফে সচিবালয়) সঙ্গে এই বিষয়ে কথা বলব।’

বাফুফে সচিবালয়ে এই বিষয়ে জানতে চেয়ে মন্তব্য পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ