শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

রেকর্ড ছোঁয়া মেসিকে পেলের অভিনন্দন

স্পোর্টস ডেস্ক / ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

সান্তোস ছিল পেলের ঘরের মতো। ১৯৫৬ থেকে ১৯৭৪- দীর্ঘ ১৮ বছর ব্রাজিলিয়ান ক্লাবটিতে খেলেছেন তিনি। প্রাণের ক্লাব ছেড়ে যাননি কোথাও। খেলেছেন, জিতেছেন, করেছেন উল্লাস। পুরোনো সেই দিনের কথাগুলো মনে পড়ে গেল পেলের। আর তা মনে করিয়ে দিলেন মেসি।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে গোল করে এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করা পেলেকে ছুঁয়ে ফেলেন লিওনেল মেসি। সান্তোসের হয়ে পেলে করেছিলেন ৬৪৩ গোল। এখন বার্সার হয়ে মেসিরও গোল ৬৪৩। এমন ঐতিহাসিক রেকর্ডের দিনে চুপ থাকতে পারেননি পেলে। তার পাশে বসা মেসিকে জানিয়েছেন অভিনন্দন।

ম্যাচের পর তাৎক্ষণিক এক বার্তায় ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, ‘হৃদয় যখন ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যায় তখন ঠিকানা পরিবর্তন করাটা কঠিন। তোমার মতো আমিও ভালো করে জানি, প্রতিদিন একই জার্সি পরার মর্মটা কী। যেটাকে আমরা ঘর মনে করি, তার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। ঐতিহাসিক এই রেকর্ডের জন্য তোমাকে অভিনন্দন, লিওনেল।’

আধুনিক ফুটবলে এক ক্লাবে লম্বা সময় ধরে থাকা আসলেই দেখা যায় কম। যেখানে মেসি পুরোই ব্যতিক্রম। সেই শৈশব থেকে বার্সার জার্সি আঁকড়ে দেখেছেন বড় ফুটবলার হওয়ার স্বপ্ন। এই অনুভূতি নিঃসন্দেহে পেলেই ভালো বোঝেন।

ব্রাজিলের হয়ে তিন বিশ্বকাপজয়ী এই সুপারস্টারের কথায় তা পরিষ্কার, ‘সবার আগে বার্সেলোনায় তোমার অসাধারণ এই ক্যারিয়ারের জন্য অভিনন্দন। আমাদের মতো এত লম্বা সময় ধরে একই ক্লাবকে ভালোবেসে যাওয়ার গল্প ফুটবলে কমে আসছে। আমি তোমার এই দিকটির প্রশংসা করি, লিও।’

মেসির রেকর্ডের দিনে বাজে এক রেকর্ড গড়েছে বার্সেলোনা। চলতি মৌসুমে কর্নার থেকে উড়ে আসা বলগুলো যেন তীরের মতো বিঁধেছে বার্সার জালে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্রর ম্যাচেও কর্নার থেকো গোল খেয়েছে তারা।  গড়েছে চলতি মৌসুমে কর্নার থেকে সবচেয়ে বেশি গোল হজম করার রেকর্ডও।


এই ক্যাটাগরির আরো সংবাদ