শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

রাশিয়া-ভারত যৌথভাবে সামরিক সরঞ্জাম বানাবে

আন্তর্জাতিক ডেস্ক / ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ও ভারতের যৌথ সামরিক সরঞ্জাম তৈরির উদ্যোগে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন তিনি।

গতকাল বুধবার রাশিয়ার রাজধানী মস্কোতে এই বৈঠক হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে এ ধরনের সহযোগিতা স্বাভাবিক কৌশলের অংশ। এটি ইউরেশিয়ান অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

লাভরভ আরও বলেন, সামরিক সরঞ্জাম সরবরাহে বৈচিত্র্য আনতে ভারতের আকাঙ্ক্ষাকে রাশিয়া সম্মান জানায়। নয়াদিল্লি ভারতের জন্য দরকারি যেসব সরঞ্জাম তৈরি করতে চায়, সে বিষয়ে সহায়তা করার জন্য মস্কো প্রস্তুত।

সফরকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জয়শঙ্কর বৈঠক করেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগামী বছর রাশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল ক্রেমলিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণ জানান রুশ প্রেসিডেন্ট।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, লাভরভের সঙ্গে বৈঠকে ইউক্রেন ও গাজায় চলমান সংঘাত নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে দুজনের মধ্যে। ২০২২ সালে ইউক্রেনে অভিযান চালানোয় রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এর পর থেকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী হয়ে উঠেছে ভারত।

জয়শঙ্করের তথ্যমতে, এ বছর ভারত-রাশিয়ার মধ্যকার বাণিজ্য ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি করতে নয়াদিল্লি আগ্রহী। পাশাপাশি মস্কোর নেতৃত্বাধীন ইউরোশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতেও চান তাঁরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ