শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

রাশিয়ায় এক পুরুষের হাতে ২৫ নারী খুন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

রাশিয়ার তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন, তারা দেশের সবচেয়ে দুধর্ষ এক সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির হাতে ২৫ জনেরও বেশি নারী খুন হয়েছেন। বছরের পর বছর ধরাছোঁয়ার বাইরে থাকা এই ব্যক্তি পুলিশের খাতায় ‘ভোলগা ম্যানিয়াক’ নামে পরিচিত ছিলেন।

রাশিয়ার ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বয়স ৩৮ বছর। তার নাম র‌্যাডিক তিগারভ। তিনি ২০১১ থেকে ২০১২ সাল পর্যন্ত ২৬ জন নারীকে হত্যার অভিযোগ স্বীকার করেছেন। জুতার ছাপ, ডিএনএ ও ঘটনাস্থলে পাওয়া অন্যান্য সূত্রের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিগারভের হাতে খুন হওয়া নারীদের অধিকাংশের বয়স ৭০ এর বেশি। যেসব অ্যাপার্টমেন্টে বয়স্ক নারীরা একাকী থাকতেন তিগারভ সেখানে বিদ্যুৎকর্মী, পানির লাইন মেরামতকারী কিংবা অন্যকোনো সেবাকর্মী সেজে প্রবেশ করতো। অ্যাপার্টমেন্টে প্রবেশের পর সে ওই নারীকে ঠেসে ধরতো এবং শ্বাসরোধে হত্যা করতো। হত্যাকাণ্ডের পর তিগারভ কখনও কখনও বিভিন্ন জিনিস চুরি করতো। হাতে সবসময় গ্লাভস পরা এই তরুণ ঘটনাস্থল ছেড়ে যাওয়ার আগে প্রমাণ মুছতে জীবাণুনাশক ব্যবহার করতো।

রাশিয়ার কাজান, সামারা, তলিয়াত্তি, ইঝিভস্ক, ইউফা ও অন্যান্য শহরে হত্যাকাণ্ড চালিয়েছিল তিগারভ। ঠিক কত জন নারীকে সে খুন করেছে তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। ২০১৩ সালের পর তিগারভ সম্ভবত আর কোনো হত্যাকাণ্ড ঘটাননি। তবে ২০১৭ সালে আবারও কয়েকটি শহরে বয়স্ক নারী খুন হওয়ার ঘটনা ঘটে। ২০১৯ সালে তিগারভকে আটক করতে ৩০ হাজার পাউন্ড পুরষ্কার ঘোষণা করে পুলিশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ