শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে ইরান। এ লক্ষ্যে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতেও পৌঁছেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে শনিবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার কাছ থেকে উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য ইরান একটি চুক্তিতে পৌঁছেছে বলে পশ্চিম এশিয়ার এই দেশটির রাষ্ট্রীয় মিডিয়া শনিবার জানিয়েছে। এর মাধ্যমে মস্কো-তেহরানের মধ্যকার সম্পর্ক আরও প্রসারিত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানের তৈরি ড্রোনও ব্যবহার করেছে রাশিয়া।

রয়টার্স বলছে, নিউইয়র্কের জাতিসংঘে ইরানের মিশনকে উদ্ধৃত করে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি জানিয়েছে, ‘সুখোই-৩৫ যুদ্ধবিমান ইরানের কাছে প্রযুক্তিগতভাবে গ্রহণযোগ্য এবং এই যুদ্ধবিমান কেনার জন্য (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি চূড়ান্ত করেছে ইরান।’

অবশ্য ইরানের সঙ্গে হওয়া ওই চুক্তির বিষয়ে আইআরআইবি’র প্রতিবেদনে রাশিয়ার পক্ষ থেকে কোনও নিশ্চিতকরণ বক্তব্য উল্লেখ করা হয়নি। এমনকি ওই চুক্তির বিবরণও প্রকাশ করা হয়নি। আইআরআইবি জানিয়েছে, ইরান আরও কয়েকটি অজ্ঞাত দেশের কাছ থেকে সামরিক বিমান কেনার বিষয়ে আলোচনা করেছে বলে জাতিসংঘে ইরানের মিশন তথ্য দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের জুলাইয়ে তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করেছিলেন। সেসময় ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে পশ্চিমা দেশগুলোর চাপের মুখেও ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দেন উভয় নেতা।

এছাড়া ইউক্রেনে চলমান আগ্রাসনে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে। তবে ইরান রাশিয়ায় ড্রোন পাঠানোর কথা স্বীকার করলেও তেহরানের দাবি, গত বছর ইউক্রেনে মস্কোর আগ্রাসনের আগেই সেগুলো (রাশিয়ায়) পাঠানো হয়েছিল।

অবশ্য ইউক্রেনে ইরান-নির্মিত ড্রোন ব্যবহার করার বিষয়টিও অস্বীকার করছে মস্কো। যদিও রুশ বাহিনীর হামলার কাজে ব্যবহৃত হওয়া ইরানের তৈরি বহু ড্রোন ইউক্রেনে গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
রয়টার্স বলছে, ইরানের বিমান বাহিনীর কাছে মাত্র কয়েক ডজন স্ট্রাইক এয়ারক্রাফ্ট রয়েছে যেগুলো হামলা চালাতে সক্ষম: এর বেশিরভাগই রাশিয়ান যুদ্ধবিমান এবং সেইসাথে ১৯৭৯ সালের ইরানী বিপ্লবের আগে তেহরানের হাতে যাওয়া কিছু মার্কিন মডেলের যুদ্ধবিমানও রয়েছে।

অবশ্য তেহরান নিজেও যুদ্ধবিমান উৎপাদনের চেষ্টা করেছে। ২০১৮ সালে ইরান বলেছিল, তারা তার বিমান বাহিনীতে ব্যবহারের জন্য স্থানীয়ভাবে ডিজাইন করা কাউসার ফাইটার উৎপাদন শুরু করেছে।

তবে কিছু সামরিক বিশেষজ্ঞ বিশ্বাস করেন, ইরানি এই জেটটি ১৯৬০ এর দশকে যুক্তরাষ্ট্রে প্রথম উৎপাদিত এফ-৫ যুদ্ধবিমানের কার্বন কপি।”


এই ক্যাটাগরির আরো সংবাদ