শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক / ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

রাশিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় বিমানে থাকা প্রায় ৫০ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এই তথ্য সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এবং কাতারভিত্তিক আল-জাজিরা নিশ্চিত করেছে।

উল্লেখ্য, সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশে রওনা দিয়েছিল। গন্তব্যের কাছাকাছি পৌঁছানোর আগেই রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিমানটির ধ্বংসাবশেষ আমুর অঞ্চলে খুঁজে পাওয়া যায়। কিছু সূত্র বলছে, বিমানটির কাঠামোতে আগুন লেগেছিল।

রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু ছিল। যদিও অন্য একটি সূত্র বলছে, আরোহীর সংখ্যা ছিল প্রায় ৪০ জন।

এখনও দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি কিংবা প্রযুক্তিগত যোগাযোগের সমস্যাকেই সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এটি সাম্প্রতিক সময়ের অন্যতম মর্মান্তিক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা রুশ বিমান নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলতে পারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ