শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

রাজধানীতে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান, যানবাহনে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক / ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

রাজধানীজুড়ে শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। প্রধান সড়কগুলোতে টহল জোরদারের পাশাপাশি যানবাহনে তল্লাশি চালানো হয়।

দুপুরে খিলক্ষেত বাসস্টেশন এলাকায় সেনা সদস্যদের সতর্ক অবস্থায় দেখা যায়। যাত্রী ওঠানামার সময় বিভিন্ন বাসে উঠে তল্লাশি করা হয়, পাশাপাশি মোটরসাইকেলও চেক করা হয়। বেলা আড়াইটার দিকে কাকরাইল থেকে মগবাজারমুখী ক্যাপ্টেন মনসুর আলী এভিনিউর হলি ফ্যামিলি মোড়ে সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেয় এবং সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালায়।

ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিভিন্ন ইসলামি দল ও সংগঠনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ছিল। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও কয়েকটি সংগঠন বিক্ষোভের ডাক দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজু ভাস্কর্যের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ বিক্ষোভ সমাবেশ থেকে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়া হয়। একই দাবিতে ‘ইনকিলাব মঞ্চ’ ও ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ বিক্ষোভ মিছিল করে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যৌথ বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বায়তুল মোকাররম মসজিদের সামনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, যেখানে জলকামান ও এপিসি মোতায়েন ছিল। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেও নিরাপত্তা বাহিনীর অবস্থান জোরদার করা হয়। পাশাপাশি, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ