শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

যে দামে এমবাপেকে বিক্রি করবে পিএসজি

স্পোর্টস ডেস্ক / ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

বার্সেলোনার বিপক্ষে ন্যু ক্যাম্পে হ্যাটট্রিক করার পর কিলিয়ান এমবাপে বলেছেন, পিএসজিতে সুখে আছেন তিনি। তাতে পার্ক দে প্রিন্সেসে তার থাকার আভাস মিললেও শতভাগ নিশ্চয়তা তো এখনও পাওয়া যায়নি। ফরাসি স্ট্রাইকার যদি নতুন চুক্তিতে সই না করেন তাহলে এই গ্রীষ্মের দলবদলের বাজারে তার দাম তোলা হবে ২০ কোটি ইউরো! ফরাসি আউটলেট লে পেরিসিয়ান এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।

পিএসজিতে এমবাপের বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত। ক্লাবটি তার সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করছে। কিন্তু যদি তা না হয়, তাহলে এই গ্রীষ্মের বাজারে নাম উঠবে তার। চুক্তি নিয়ে যে হালহকিকত, তাতে ২২ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে বেশ সতর্ক অবস্থায় আছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানসিটি ও জুভেন্টাসের মতো বড় ক্লাবগুলো। বিশেষ করে রিয়াল যেন টাকা-পয়সা নিয়ে তৈরি হয়ে আছে!

কিন্তু কাজটা মোটেও সহজ হবে না। কারণ সাড়ে ১৪ কোটি ইউরোতে মোনাকো থেকে নিয়ে আসা এমবাপেকে বিক্রি করার ন্যূনতম দাম নির্ধারণ করতে যাচ্ছে পিএসজি, যেই ফি দেওয়ার সামর্থ্য খুব কম দলেরই আছে। ধারণা করা হচ্ছে, এই স্ট্রাইকারকে বিক্রি করার পর লিওনেল মেসিকে বার্সেলোনা থেকে নিয়ে আসার চিন্তা করছেন ক্লাব মালিক নাসির আল খেলাইফি।

২০১৮ সালের বিশ্বকাপ জয়ীর বেতনের চাহিদাও বাড়ানো হবে বলে জানিয়েছে লে পেরিসিয়ান। তাদের প্রতিবেদন অনুযায়ী, প্রত্যেক বছর ৩ কোটি ইউরো বেতন দিতে হবে এমবাপেকে। অবশ্য নতুন চুক্তি করলেও পিএসজি থেকেও এই পরিমাণ বেতন পাবেন তিনি।


এই ক্যাটাগরির আরো সংবাদ