শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ১৯ দেশের অভিবাসন, গ্রিন কার্ড ও নাগরিকত্ব আবেদন স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ১৯টি অ-ইউরোপীয় দেশের জন্য অভিবাসন, গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

যে দেশগুলো স্থগিতাদেশের আওতায়:

  • সম্পূর্ণ নিষেধাজ্ঞা: আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন
  • আংশিক নিষেধাজ্ঞা: বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা

এর ফলে এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা নাগরিকত্বের আবেদন আর করতে পারবেন না।

সরকারের ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সেনার ওপর হামলার ঘটনায় একজন আফগান নাগরিককে গ্রেফতার করার পর অভিবাসন বিধিনিষেধ কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে জুন মাস থেকেই এসব দেশের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল। নতুন সিদ্ধান্তের মাধ্যমে অভিবাসন নীতিতে আরও কঠোরতা এসেছে।

মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সোমালিয়ার শরণার্থীদের সমালোচনা করেন এবং কিছু মন্তব্য বিতর্ক ছড়ায়। সমালোচনার মধ্যে থাকলেও প্রশাসন জানায়, জাতীয় নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্প দায়িত্বে ফেরার পর থেকেই কঠোর ব্যবস্থা গ্রহণকে অগ্রাধিকার দিয়ে আসছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ