শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য ফাইজারের টিকা অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র এবার ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। 

পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকির চেয়ে ইতিবাচক ফলাফল বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল প্যানেল চলতি সপ্তাহে সরকারকে পরামর্শ দেয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

চীন, চিলি, কিউবা এবং সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে শিশুদের বিভিন্ন টিকাদানের  অনুসরণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

খাদ্য ও ওষুধ প্রশাসনের ভারপ্রাপ্ত প্রধান জ্যানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, একজন মা এবং একজন চিকিৎসক হিসেবে আমি জানি যে পিতামাতা, যত্নশীলরা, স্কুলস্টাফ এবং শিশুরা এই অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ছোট বাচ্চাদের কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়ায় তারা আমাদের আরও বেশী কাছাকাছি আসবে এবং স্বাভাবিকতার অনুভূতি ফিরে আসবে।

তিনি বলেন: ক্লিনিকাল সুপারিশের ব্যাপারে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের একটি প্যানেলের মঙ্গলবার আরও আলোচনার পরেই ভ্যাকসিন প্রদান শুরু করা উচিত। ফাইজার এবং তার শরিক বায়োএনটেক চলতি সপ্তাহে ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্র সরকার শিশুদের এমনকি ৫ বছরের কম বয়সের শিশুদের সুরক্ষায় আরও ৫০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনেছে।

ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা যায় রোগ প্রতিরোধে এটি ৯০ শতাংশের বেশী কার্যকর। ৩,০০০ এর বেশী শিশুর ওপর ভ্যাকসিন নিরাপত্তা পর্যবেক্ষণ করে দেখা যায় এতে গুরুতর কোনো পাশ্বপ্রতিক্রিয়া নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ