শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক / ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) এই নিষেধাজ্ঞা কথা জানানো হয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও আছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোতে এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এদিকে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ ‘দুর্ভাগ্যজনক ও পক্ষপাতদুষ্ট’ এবং ‘সামরিক অসামঞ্জস্যতা জোরদার করার লক্ষ্যে’ আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষতি করবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বিস্তারের হুমকির আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় পড়া পাকিস্তানের অন্যতম সংস্থা হচ্ছে দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স (এনডিসি)। এটি ইসলামাবাদে অবস্থিত। এ ছাড়া রয়েছে আক্তার অ্যান্ড সনস প্রাইভেট লিমিটেড। করাচিতে অবস্থিত প্রতিষ্ঠানটি এনডিসির দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন রসদ সরবরাহ করে।

তৃতীয় সংস্থাটি হলো অ্যাফিলিয়েটস ইন্টারন্যাশনাল। এটির অবস্থানও করাচিতে। এই প্রতিষ্ঠানও এনডিসিতে বিভিন্ন সরঞ্জাম সরবরাহ করে। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়া পাকিস্তানের আরেকটি প্রতিষ্ঠান হলো রকসাইড এন্টারপ্রাইজ। করাচিতে অবস্থিত এই প্রতিষ্ঠানও এনডিসিতে রসদ সরবরাহ করে।


এই ক্যাটাগরির আরো সংবাদ