যুক্তরাষ্ট্র ফুটবল দলের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মরিনিও পচেত্তিনোকে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র।
চুক্তি অনুসারে, আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে থাকবেন ৫২ বছর বয়সী পচেত্তিনো। আগামী শুক্রবার নিউ ইয়র্কে পচেত্তিনোর পরিচয় পর্ব অনুষ্ঠিত হবে।
এর আগে কোপা আমেরিকায় ব্যর্থতার পর হেড কোচ গ্রেগ বারহাল্টারকে বরখাস্ত করেছিল যুক্তরাষ্ট্র। এবার তার স্থলাভিষিক্ত হলেন পচেত্তিনো।
গত মে মাসে চেলসি ত্যাগ করেন পচেত্তিনো। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় চাপের মুখে স্ট্যামফোর্ড ব্রিজ ত্যাগ করতে বাধ্য হন এই আর্জেন্টাইন।
২০০৯ সাল থেকে কোচ হিসেবে কাজ করা পচেত্তিনো এর আগে পিএসজি, টটেনহ্যাম হটস্পার ও সাউথাম্পটনের কোচ হিসেবেও ছিলেন।
খেলোয়াড়ি জীবনে তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০ ম্যাচ খেলেছেন।