শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

যুক্তরাজ্য, ফ্রান্স ও সুইজারল্যান্ডে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

ইসরায়েলের সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা জোরদার করার সাথে সাথে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শনিবার ফিলিস্তিনিপন্থী হাজার হাজার বিক্ষোভকারী ব্রিটেনে মিছিল করেছে। ফ্রান্স ও সুইজারল্যান্ডেও হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। 

গাজায় স্থল বাহিনীকে শক্তিশালী করে যুদ্ধ বাড়িয়ে ইসরায়েলের তীব্র হামলায় আরও হাজার হাজার বেসামরিক লোক মারা যাওয়ার আশঙ্কা করে সতর্ক করেছে জাতিসংঘ । খবর এএফপি’র।

ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ৭ অক্টোবর ফিলিস্তিনি দল গাজা সীমান্ত  পেরিয়ে  হামলা চালিয়ে ১,৪০০ জনকে হত্যা ও ২২০ জনেরও বেশিকে জিম্মি করার পর ইসরাইল তার বোমা হামলা শুরু করে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলার পর থেকে ৭,৭০৩ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক, যাদের মধ্যে ৩,৫০০ জনেরও বেশি শিশু।

লন্ডনে টানা তৃতীয় সপ্তাহান্তে ফিলিস্তিনিদের সমর্থনে বড় সমাবেশ আয়োজনে অংশগ্রহন করা বিক্ষোভকারী, ৩৬ বছর বয়সী দানি নাদিরি বলেন, গাজায় সাহায্য পৌঁছানো এবং জিম্মিদের মুক্তির  লড়াইয়ে ‘মানবিক বিরতির’ জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আহ্বান যথেষ্ট নয়। নাদিরি এএফপিকে বলেন, ‘পূর্ণ যুদ্ধবিরতি হওয়া দরকার।’ ‘এখন আর বাড়তে না দিয়ে কিছু করার সময় এসেছে।’

বিক্ষোভকারীরা ওয়েস্টমিনস্টারে যুক্তরাজ্যের পার্লামেন্টে যাওয়ার আগে দুপুরে টেমস নদীর তীরে একটি কেন্দ্রীয় পয়েন্টে জড়ো হয়।

ব্রিটিশ মিডিয়া অনুসারে প্রায় ১০০,০০০  লোক লন্ডনে ‘মার্চ ফর প্যালেস্টাইনে’ যোগ দেয়, পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবরও জানিয়েছে ব্রিটিশ মিডিয়া ।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ‘মার্চ ফর প্যালেস্টাইন’ বিক্ষোভে টহল দেওয়ার জন্য এক হাজারের বেশি কর্মকর্তা মোতায়েন করেছে। পুলিশ এক বিক্ষোভকারীকে একজন অফিসারকে লাঞ্ছিত করার সন্দেহে এবং অন্য একজনকে বর্ণবাদী মন্তব্য ও হত্যার হুমকি দেওয়ার দায়ে গ্রেফতার করেছে।
– প্যারিসে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল

শনিবার হাজার হাজার বিক্ষোভকারী ফ্রান্স জুড়ে সমাবেশে অংশ নেয়। বিক্ষোভকারীরা প্যারিসে জনসাধারণের অনুমোদনের ভিত্তিতে জারি করা আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এক বিক্ষোভে যোগ দেয়। পুলিশের বিশাল বাহিনী রাজধানীর কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের বাধা দেয়।

ফ্রান্সের অন্যান্য শহরেও বিক্ষোভকারীরা রাস্তায় নেমেছে। আয়োজকরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় নগরী মার্সেইতে ৪,০০০ জন মিছিল করেছে, পুলিশ এই সংখ্যাকে ১,৮০০ উল্লেখ করেছে।
সুইজারল্যান্ডে  ৭,০০০ বিক্ষোভকারী জুরিখে জড়ো হয়। লুসানে ২,০০০,  জেনেভাতে ১,৮০০ এবং বার্নে এক হাজারের বেশি লোক বিক্ষোভে যোগ দেয়।।


এই ক্যাটাগরির আরো সংবাদ