শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

যখনই খেলা আসে, তখনই সাকিবের সমস্যা: পাপন

স্পোর্টস ডেস্ক / ৩১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মে, ২০২২

সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’। মাঠ ও মাঠের বাইরে তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। কয়েক মাস ধরে সাকিবকে নিয়ে যে বিতর্ক চলছে, সেটা হলো তার টেস্ট খেলার প্রতি অনীহা।

অনেক নাটকের পর গত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলতে রাজি হলেও পারিবারিক সমস্যার কারণে খেলতে পারেননি। সাকিবকে নিয়ে আজ বোর্ডের ভাবনা জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সিনিয়র ক্রিকেটারদের প্রতি পাপন আজ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা টেস্ট খেলবেন নাকি অবসর নেবেন, সেই সিদ্ধান্ত নিতে বলেছেন। সেটা না নিলে বিসিবির পক্ষ থেকেই কঠোর সিদ্ধান্ত নেওয়ার হুমকিও দেন পাপন। এরপর তিনি আলাদা করে বলেন সাকিবের কথা, ‘অলরেডি তো রিয়াদ টেস্ট থেকে সরে আসছে, তামিম টি-২০ খেলছে না, মুশফিক এখনো খেলছে, বাট ওর চিন্তা-ভাবনা জানা যাবে, ও কি চিন্তা-ভাবনা করছে, আমরা জানতে পারবো। আর আছে সাকিব, সাকিবের ব্যাপারটা আবার এদের কারোর সাথে মেলে না। সাকিবের ব্যাপারটা বলাটা কঠিন।’

পাপন আরও বলেন, ‘সব ফরম্যাটে সবাই ওকে চায়, কিন্তু ওকে পাওয়াটা কঠিন। আমরা আসলে নিজেরাই জানি না ও কোনটা খেলবে কোনটা খেলবে না। ওর সঙ্গে আমি যখন কথা বলি আমার মনে হয় ও সবগুলোই খেলতে চায়। কিন্তু আবার যখন খেলা আসে, তখন দেখা যায় ওর সমস্যা। কিছু না কিছু সমস্যা থাকে, এটা তো অস্বীকার করার উপায় নেই। তাই আসলে ওরটা বলা একটু কঠিন। তবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা প্লেয়ারদেরকেই নিতে হবে। প্রথম নিতে পারলে ভালো, প্লেয়াররা নিতে পারলেই ভালো। ‘

তিনি বলেন, খামাখা এগুলো মিডিয়াতে না বলে বোর্ডের সাথে বসেই সিদ্ধান্ত নিলে ভালো। কারণ আমি মনে করি বোর্ডেরও একটু সুবিধা হয় সব কিছু চিন্তা করতে। কেউ যদি বলে এটা খেলব না, তখন আমরা বলতে পারি তিন মাস খেলো, তত দিনে আমরা রেডি করতে পারি। প্রস্তুতি নিতে পারি। এ জিনিসগুলো বোর্ডের সাথে বসে করলে সহজ হয়। বাইরে কিন্তু তা-ই হয়। আমাদের দেশে হয়নি, কিন্তু হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ