শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ম্যারাডোনার মৃতদেহ মর্গে

স্পোর্টস ডেস্ক / ৩৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

বুধবার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। কোনও সন্দেহ তৈরি না হলেও তার মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করতে মৃতদেহ নেওয়া হয়েছে মর্গে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের কাছে একটি মর্গে নেওয়া হয়েছে ম্যারাডোনার মৃতদেহ। যদিও রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর নিশ্চিত করেছেন, কোনও ধরনের সহিংসতার চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

ওই প্রসিকিউটর বলেছেন, ‘ডিয়েগো ম্যারাডোনা বেলা ১২টার দিকে মারা যান। ফরেনসিক পুলিশ বিকাল চারটার দিকে কাজ শুরু করেছে। কোনও ধরনের অপরাধ বা সহিংসতার চিহ্ন দেখা যায়নি। সন্দিহান কিছু না ঘটলেও মৃত্যুর কারণ জানতে অটোপসি করা হচ্ছে। আমরা এই পর্যায়ে বলতে পারি, তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণে।’

গত ৩০ অক্টোবর ৬০তম জন্মদিন পালনের পর থেকে অসুস্থবোধ করতে থাকেন ম্যারাডোনা। ২ নভেম্বর হাসপাতালে ভর্তি হলে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করা হয়। পরে মাদকাসক্তির কারণে নানা জটিলতা তৈরি হলে ১১ দিন হাসপাতালে থেকে তারপর ছাড়া পান।

হাসপাতাল ছাড়ার দুই সপ্তাহ পর হার্ট অ্যাটাকে হঠাৎ মারা গেলেন ম্যারাডোনা। পুরো বিশ্বকে কান্নায় ভাসিয়ে পাড়ি দিলেন এক অজানা জগতে।


এই ক্যাটাগরির আরো সংবাদ