শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে জরিমানা গুনছেন মেসি

স্পোর্টস ডেস্ক / ২৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

লা লিগায় ওসাসুনার বিপক্ষে গোল করে স্বদেশি কিংবদন্তি সদ্য প্রয়াত ডিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়েছিলেন লিওনেল মেসি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকাকে এমন সম্মান জানিয়ে ফুটবলমহলে প্রশংসিত হয়েছেন মেসি। তবে বিষয়টি ভালোভাবে নেয়নি স্প্যানিশ সকার ফেডারেশন।

শ্রদ্ধা জানাতে গিয়ে মেসি নিয়ম ভেঙেছেন অভিযোগ এনে তাকে শাস্তি দিয়েছে ফুটবল সংস্থাটি।

শুধু মেসিই নয়; জরিমানা গুনতে হয়েছে মেসির ক্লাব বার্সেলোনাকেও।

জানা গেছে, স্প্যানিশ সকার ফেডারেশন ৬০০ ইউরো জরিমানা করেছে মেসিকে। বার্সেলোনাকে জরিমানা গুনতে হয়েছে ১৮০ ইউরো।

সেদিন ওসাসুনার বিপক্ষে গোল করার পর বার্সা অধিনায়ক মেসি জার্সি খুলে ফেলেন। তিনি নিজের ছেলেবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের জার্সি পরে ছিলেন ভেতরে।

আর ওই ক্লাবের হয়ে ক্যারিয়ারের শেষ দিকে খেলেছিলেন ম্যারাডোনা। সে বিষয়কেই স্মরণ করেছেন মেসি। এমনটা করে মাঠেই রেফারিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন মেসি।

বিষয়টিকে স্প্যানিশ ফুটবলের আচরণবিধি ভঙ্গ বলে বিবেচনা করছে সংস্থাটি।

স্প্যানিশ ফুটবল সংস্থার শৃঙ্খলাবিধির ৯৩ নম্বর ধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে, উদ্দেশ্য যাই হোক না কেন, ম্যাচের মাঝে জার্সি খোলা অপরাধ হিসেবেই বিবেচিত হবে।

এদিকে মেসির শাস্তি মওকুফের জন্য আবেদন জানিয়েছে বার্সেলোনা।

তাতে সাড়া দেয়নি স্প্যানিশ ফুটবল সংস্থাটি।


এই ক্যাটাগরির আরো সংবাদ