শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

মোস্তাফিজের বোলিং তোপে চাপের মুখে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক / ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

বৃষ্টি বাগড়ায় প্রায় দুই ঘণ্টারও বেশি সময় পর ওভার কমিয়ে আবারও শুরু হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সফরকারী নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও চ্যাড বোজকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন কাটার মাস্টার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এদিন টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচের ৪ ওভার ৩ বলের সময় বৃষ্টি হানা দেয়। এতে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির কারণে দুই ঘন্টা বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। তবে বৃষ্টির কারণে খেলা নেমে আসে ৪২ ওভারে।

শুরুতেই বাংলাদেশ দলকে উইকেট এনে দেন মোস্তাফিজুর রহমান। লেগ সাইডে করা কাটার মাস্টারের লেন্থ ডেলিভারিটি উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ফিন অ্যালেন। ক্যাচ লুফে নিতে ভুল করেননি লম্বা সময় পর ওয়ানডে দলে ফেরা নুরুল হাসান সোহান। ২০ বলে ৯ রান করে বিদায় নেন অ্যালেন।

নিজের পরের ওভারে আবারও উইকেট নেন মোস্তাফিজ। তিনে নামা চ্যাড বোজেরও মুস্তাফিজের লেন্থ বলে পরাস্ত হয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। এবারও সহজ ক্যাচ নেন সোহান। এতেই চাপে পড়েছে কিউইরা

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৪৮ রান নিয়ে ব্যাট করছে নিউজিল্যান্ড। ১৭ রান নিয়ে উইল ইয়ং ও ১৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন হেনরি নিকোলস।


এই ক্যাটাগরির আরো সংবাদ