শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

মোসাদ্দেকের ঝড়ো ফিফটি

স্পোর্টস ডেস্ক / ৩৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচেও বড়দের সঙ্গে পারল না ছোটরা। চট্টগ্রামে বাংলাদেশ ‘এ’ দলের কাছে ৪-০তে হোয়াইটওয়াশ হয়েছে বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) দল।

সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মোসাদ্দেক হোসেন সৈকতের ঝড়ো ফিফটিতে ‘এ’ দল শেষ ম্যাচে জয় পায় ৫ উইকেটের ব্যবধানে। ১৯৩ রানের লক্ষ্য তারা টপকায় ৩৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে।

মোসাদ্দেক ৪৮ বলে ৬৪ ও ইয়াসির আলি রাব্বি ২১ বল খেলে ১৯ রানে অপরাজিত থাকেন। ১ রানের জন্য ফিফটি পাননি ‘এ’ দলের ওপেনার ইমরুল কায়েস। ৫৪ বলে ৪৯ রান করে ফিরে যান সাজঘরে।

আগে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় এইচপি। শাহাদাত হোসেন দীপু করেন ৩৪ রান। সুমন খানের ব্যাট থেকে আসে ২৭ রান।


এই ক্যাটাগরির আরো সংবাদ