শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মোদির নতুন মার্সিডিজ, বিস্ফোরণেও থাকবে অক্ষত

আন্তর্জাতিক ডেস্ক / ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

আবারও গাড়ি বদলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৌঁছে গেছে তার নতুন সঙ্গী ‘গার্ড’। মার্সিডিজ বেঞ্জের তৈরি এই গাড়িকে একপ্রকার ‘সুরক্ষা বর্ম’ বলা যেতে পারে। এর এমনই ক্ষমতা, একে-৪৭’ এর গুলি তো বটেই, দুই মিটার দূরত্ব থেকে কেউ বিস্ফোরণ ঘটালেও কিছু হবে না গাড়িটির।

বিভিন্ন ফিচারে সাজানো এই গাড়িটির আগে মোদি রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়তেন।

নতুন গাড়ি মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড, ভিআর-১০ স্তরের সুরক্ষাসহ লেটেস্ট ফেসলিফ্টেড মডেল। ‘প্রোডাকশন গাড়ি’গুলোর মধ্যে এই নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ের। মার্সিডিজ-মেবাক গত বছর ভারতে এস৬০০ গার্ড লঞ্চ করে। এর দাম ১০ কোটি ৫০ লাখ ছিল। এবং এস৬৫০ মডেলটির দাম ১২ কোটিরও বেশি হতে পারে।

মোদির নতুন লিমুজিন গাড়িটি চকচকে কালো রঙের। গাড়ির কাচও কালো। মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদিকে বুলেটপ্রুফ মাহিন্দ্রা স্কর্পিওতে চড়তে দেখা যেত। এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে ২০১৪ সালে বিএমডাব্লিউতে চড়তে দেখা যায়। এরপর রেঞ্জ রোভার, টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়েন তিনি।

মার্সিডিজ-মেবাক এস৬৫০ গার্ড গাড়িটি বুলেটপ্রুফ হওয়ার পাশাপাশি ব্লাস্টপ্রুফ। দুই কিলোমিটার দূরত্ব থেকে ১৫ কেজির বিস্ফোরণেও গাড়িটির তেমন ক্ষতি হবে না।

সেক্ষেত্রে গাড়ির বনেট উঠে যাবে। আবার মাইন বিস্ফোরণের জন্য গাড়ির নিচে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

গাড়ির চারটি চাকার টায়ারই ‘ফ্ল্যাট’। অর্থাৎ টায়ার পাংচার করেও দুর্ঘটনার কবলে ফেলা যাবে না গাড়িটিকে।

এই গাড়ির ইঞ্জিন ৬ দশমিক ০ লিটার টুইন টার্বো ভি ১২। এর শক্তি ৫০০ হর্স পওয়ার। নিরাপত্তার কথা ভেবে গাড়ির গতি নিয়ন্ত্রিত হবে ঘণ্টা প্রতি ১৬০ কিলোমিটারে।


এই ক্যাটাগরির আরো সংবাদ