শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

মেসিকে বার্সায় রাখতে সামর্থ্যের সবকিছুই করব

স্পোর্টস ডেস্ক / ২৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

লিওনেল মেসিকে বার্সেলোনায় ধরে রাখতে সামর্থ্যের সব কিছুই করা হবে। এমনটিই বলেছেন বার্সেলোনার নতুন সভাপতি হোয়ান লাপোর্তা।

সংবাদমাধ্যমে লাপোর্তা বলেছেন, সবকিছু দারুণভাবেই এগোচ্ছে। মেসিকে রাখার জন্য ক্লাবের সামর্থ্যের মধ্যে সম্ভাব্য সবকিছুই করব আমি। মেসিও থাকার ব্যাপারে রোমাঞ্চিত। ও অসাধারণ একজন মানুষ, আমি নিশ্চিত ও বার্সাতেই এভাবে চালিয়ে যেতে চায়।

লাপোর্তা আরও বলেছেন, আমাদের যা করার দরকার সবই করা হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে, সবকিছু খুব ভালোভাবেই হচ্ছে। আমাদের আগামী মৌসুমে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা দল বানাতে হবে। তবে আপাতত এ মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোপা দেল রে’র ফাইনালটা জেতা।

জুনে বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। বার্সার এই সুপারস্টারকে দলে পেতে টাকার বস্তা নিয়ে বসে আছে ম্যানচেস্টার সিটি-পিএসজির মতো নাম করা ক্লাবগুলো।

তবে গত মার্চে বার্সেলোনার নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর মেসিকে নতুন চুক্তির প্রস্তাব করেছেন হোয়ান লাপোর্তা। স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ত’ সূত্রেমতে, মেসির সঙ্গে চুক্তি নবায়ন করলেও আগের চেয়ে পারিশ্রমিক কম দিতে চায় বার্সা।


এই ক্যাটাগরির আরো সংবাদ