শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

মেসিকে পেতে হাস্যকর প্রস্তাব দিল ‘বিশ্বের সবচেয়ে বাজে’ ক্লাব!

স্পোর্টস ডেস্ক / ৪০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

কোপা আমেরিকার শিরোপার নেশায় থাকা আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি ‘ফ্রি এজেন্ট’ হয়ে গেছেন। বার্সেলোনার সঙ্গে মেসির এক মৌসুমের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। অথচ নতুন চুক্তিতে আবদ্ধ হননি আর্জেন্টাইন তারকা।

অর্থাৎ এখন দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মেসিকে দলে নিতে পারবে যে কোনো দল।
আর সেই সুযোগে মেসিকে অদ্ভুত সব শর্ত রেখে প্রস্তাব দিয়েছে ব্রাজিলের একটি অখ্যাত ক্লাব, নাম ইবিজ স্পোটর্স ক্লাব। ক্লাবটিকে ‘বিশ্বের সবচেয়ে বাজে ক্লাব’ বলা হয়। কারণ টানা প্রায় চার বছর কোনো ম্যাচই জেতেনি তারা। যা কি না গিনেস বুকের বিশ্ব রেকর্ড। সেই ক্লাবই এখন মেসিকে দলে নিতে চাইছে।

নিজেদের টুইটার পেজে ছয়টি হাস্যকর শর্ত রেখে মেসিকে প্রস্তাব দিয়েছে ইবিজ স্পোটর্স ক্লাব। অফিসিয়াল টুইটার পেজে তারা লিখেছেন, ‘আজ (বুধবার) বার্সার সঙ্গে মেসির চুক্তির শেষ দিন। আগামীকাল থেকে নতুন ক্লাবে যুক্ত হবেন মেসি। স্বাক্ষর করুন, মেসি।’

পোস্টের সঙ্গে একটি চুক্তিপত্রের ছবি সংযোজন করেছে ইবিস স্পোর্ট ক্লাব। যেখানে ছয়টি অদ্ভুত প্রস্তাব লেখা রয়েছে।

প্রথমটি হলো-মেসির সঙ্গে চুক্তিটি হবে ১৫ বছরের, যা শুরু হবে ১ জুলাই থেকে। মেসির পারিশ্রমিক হবে ক্লাবের আয়ের ওপর ভিত্তিতে।

দ্বিতীয়ত ক্লাবের হয়ে বেশি বেশি গোল করতে পারবেন না মেসি। চ্যাম্পিয়ন হওয়াও যাবে না। এতে ইবিস স্পোর্ট ক্লাবের পরাজয়ের বিশেষ ‘ঐতিহ্য’ক্ষুণ্ন হবে।

তৃতীয়ত ইবিস স্পোর্ট ক্লাবে বার্সেলোনার মতো ১০ নম্বর জার্সি পরতে পারবেন না মেসি। কারণ ইবিসে ১০ নম্বর জার্সি পরে খেলতেন মাউরো শাম্পু। যিনি ১৯৮৭ থেকে ১৯৯৫ পর্যন্ত খেললেও, কোনো গোল করেননি। তার সম্মানে সেই জার্সি আর কাউকে দেওয়া হবে না।

তবে মেসিকে দলে পাওয়ার চুক্তির প্রস্তাবে সবচেয়ে হাস্যকর বিষয়টি হলো, এ চুক্তিতে সাক্ষর করার আগে একটি আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার বলতে হবে, ডিয়েগো ম্যারাডোনার চেয়ে পেলে ভালো ফুটবলার। এসব চুক্তি মেনে নিয়ে মেসি চুক্তিপত্রে সাক্ষর করতে আহ্বান জানিয়েছে ইবিস স্পোর্ট ক্লাব।

ইবিস ক্লাবের এমন প্রস্তাবনায় মেসি বা বার্সেলোনা থেকে কোনো মন্তব্য আসেনি।

এদিকে, কোপা আমেরিকা শেষ হতে এখনো ১০ দিন বাকি। এই ১০ দিনে মুক্ত মেসির জন্য বেশ ক্ষতির সম্মুখীন হতে পারে ক্লাব বার্সেলোনা। মেসির সঙ্গে নতুন চুক্তির আগ পর্যন্ত ক্লাবটি জার্সিতে মেসির ছবি ব্যবহার করতে পারবে না বার্সা। ২০২১-২২ মৌসুম সংশ্লিষ্ট কোনো বিষয়েই মেসির ছবি ব্যবহার করতে পারবে না কাতালান ক্লাবটি। এমনকি ক্লাবের দোকান মেসির জার্সি বিক্রিও করতে পারবে না। এ সময়ে অনেক অর্থ আয় থেকে বঞ্চিত হবে বার্সেলোনা।


এই ক্যাটাগরির আরো সংবাদ