শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তির তারিখ ঘোষণা

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথমবর্ষে ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। সরকারি মেডিকেলে আগামী ৮ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত এবং বেসরকারি মেডিকেলে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ভর্তির কার্যক্রম চলবে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো। সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ৮ থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে। আর ক্লাস শুরু হবে ১ আগস্ট।’

এতে আরও বলা হয়, ‘বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট।’


এই ক্যাটাগরির আরো সংবাদ