শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মিরাজ আটে নেমে সেঞ্চুরি করলে, তামিমরা কেন পারবে না !

স্পোর্টস ডেস্ক / ২৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

টেস্ট ক্রিকেট খেলতে যে ধৈর্যের প্রয়োজন হয় সেই ধৈর্যের পরীক্ষায় টাইগাররা আদৌ পাশ করেছেন কি? ২১ বছর ধরে টেস্ট খেলার পরও আমাদের এখন টেস্ট ক্রিকেটের মেজাজ নিয়ে কথা বলতে হচ্ছে।

টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাটিং করার প্রয়োজন ছিল সেটা করতে পারেননি টাইগাররা। দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দলের সঙ্গে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে বাংলাদেশ।

ক্যারিবীয় দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২-০তে সিরিজ হার নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেছেন, বাজে ব্যাটিংয়েই আমরা হেরেছি। খুবই বেহিসাবি ক্রিকেট খেলেছি। টেস্ট ম্যাচে টেস্টের মতো ব্যাটিং করা উচিত। বল নির্বাচন ভুল ছিল। উইকেটের প্রতি সম্মান রেখে যে রান করতে হয়, সেটা দেখা যায়নি। টেস্ট ম্যাচে খুবই দৃষ্টিকটু ব্যাটিং হয়েছে। সবার শট নির্বাচনই খারাপ হয়েছে। পরিকল্পনায়ও সমস্যা থাকতে পারে।

সাবেক এ তারকা ক্রিকেটার আরও বলেছেন, মিরাজ যদি আট নম্বরে নেমে সেঞ্চুরি করতে পারে, তাহলে মূল ব্যাটসম্যানরা কেন পারবে না। প্রথম টেস্টে আরও কিছু রান করে ছাড়া উচিত ছিল। আমরা কোনোভাবেই যেন ম্যাচ না হারি সেই অবস্থায় গিয়ে ছাড়লে কথা হতো না। আমাদের সেভাবে কোনো পরিকল্পনা চোখে পড়েনি।

তিনি আরও বলেছেন, একাদশ নির্বাচনেও হয়তো কিছু ভুল ছিল। স্কোয়াডে পাঁচ পেসার থাকার পরও খেলেছে মাত্র একজন। আবু জায়েদ ছাড়াও এক্সপ্রেস বোলার ছিল। তারা একই ধরনের বোলারদের খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মাঝে কিছুটা ভিন্নতা পেলে হিসাব পালটে যেত।


এই ক্যাটাগরির আরো সংবাদ