শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

মিরাজের জায়গায় চট্টগ্রাম টেস্টে নাঈম

স্পোর্টস ডেস্ক / ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া মেহেদী হাসান মিরাজের জায়গায় স্কোয়াডে এসেছেন নাঈম হাসান।

বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের অফস্পিনারের দলে অন্তর্ভুক্তির কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাঈম সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১৫মে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান মিরাজ। চিড় ধরায় ছিটকে যান প্রথম টেস্ট থেকে। মিরপুরে ২৩মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অফস্পিনিং অলরাউন্ডার খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে অনিশ্চয়তা।

৮মে ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


এই ক্যাটাগরির আরো সংবাদ