শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

মিউজিক লাউঞ্জে বাপ্পার অতিথি ফাহমিদা

বিনোদন ডেস্ক / ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
ফাইল ছবি

বৃহস্পতিবার থেকে এটিএন বাংলায় শুরু হচ্ছে লাইভ মিউজিক্যাল শো ‘মিউজিক লাউঞ্জ’। বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে অবস্থিত এটিএন বাংলার স্টুডিও থেকে প্রতি বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। 

অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসেবে থাকবেন কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপক অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। আলোচনায় উঠে আসবে শিল্পীর সঙ্গীত জীবনের নানা অজানা কথা, জনপ্রিয় গান ও সুর  সৃষ্টির নেপথ্যের কথা।

অনুষ্ঠানের জন্য নির্ধারিত একটি মিউজিশিয়ান থাকবে। যারা নিয়মিতভাবে অনুষ্ঠানের প্রতি পর্বে অংশ নেবেন। টেলিফোনের পাশাপাশি অনুষ্ঠানে এসএমএস, ই-মেইল এবং ফেসবুকের মাধ্যমে দর্শকরা অনুষ্ঠানে আগত শিল্পীর কাছে তাদের পছন্দের গানের অনুরোধ পাঠাতে পারবেন।

অনুষ্ঠান চলাকালে অতিথি শিল্পী দর্শকদের অনুরোধের গান পরিবেশনের পাশাপশি তার নিজের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন। গানের ফাঁকে ফাঁকে উপস্থাপকের সঙ্গে আলাপচারিতা আর দর্শকদের সঙ্গে শিল্পীর কথোপকথনের মাধ্যমে এগিয়ে চলবে অনুষ্ঠানটি। অন্যদিকে নতুন গানের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার।


এই ক্যাটাগরির আরো সংবাদ