শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

মালয়েশিয়ায় মিলল করোনার নতুন ধরন

আন্তর্জাতিক ডেস্ক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাজ্যে প্রথমবার শনাক্ত হলেও ইতোমধ্যে আরও কয়েকটি দেশে পাওয়া গেছে এর সন্ধান। ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর নতুন ধরনটি ছড়াতে শুরু করেছে এশিয়াতেও।

বুধবার মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নুর হিশাম আব্দুল্লাহ এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা সাবাহ রাজ্যের করোনা রোগীদের থেকে নেয়া ৬০টি নমুনায় এ রূপান্তর খুঁজে পেয়েছি। এর সঙ্গে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে শনাক্ত ধরনের সাদৃশ্য রয়েছে।

তিনি বলেন, ভাইরাসের এ ধরনটি উচ্চমাত্রায় সংক্রামক বা স্বাভাবিকের চেয়ে বেশি আক্রমণাত্মক কিনা, আমরা এখনও সে বিষয়ে নিশ্চিত নই।
ডা. আব্দুল্লাহ বলেন, কোভিড-১৯ ভাইরাস সবসময় পরিবর্তিত হয়, আর আমরা সবসময় জনগণের ওপর বিভিন্ন ধরনের প্রভাব নিরীক্ষণ এবং গবেষণা করে যাচ্ছি। তিনি আরও বলেন, মালয়েশিয়া আগেও করোনাভাইরাসের রূপান্তর খুঁজে পেয়েছে, যাকে সাধারণের চেয়ে ১০ গুণ বেশি সংক্রামক বলা হয়েছিল।

গত আগস্টে ডি৬১৪জি নামে করোনাভাইরাসের ওই রূপান্তর ছড়িয়ে পড়ে দেশটির কেদাহ রাজ্যে। এরপর অঞ্চলটিতে অত্যন্ত দ্রুত সংক্রমণ বাড়তে দেখা গিয়েছিল।
যুক্তরাজ্যে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরনও স্বাভাবিকের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে দাবি করা হয়েছে। গবেষকরা জানিয়েছেন, ভাইরাসটি খুব বেশি প্রাণঘাতী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্ন প্রতিক্রিয়া দেখাবে- এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যুক্তরাজ্য ছাড়াও করোনাভাইরাসের নতুন ধরন পাওয়া গেছে ডেনমার্ক, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায়।
এছাড়া এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র হংকংয়ে যুক্তরাজ্য ফেরত দুই শিক্ষার্থীর শরীরেও করোনার নতুন ধরণ শনাক্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ