শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫০১ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক / ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময় বাংলাদেশিসহ ৫০১ জন অবৈধ অভিবাসীকে আটক করে সেলাংগর ইমিগ্রেশন।

জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে সেলাংগর ইমিগ্রেশন বিভাগের ৭৮ জনের একটি টিম এই অভিযান চালায়। অভিযানে বাংলাদেশিসহ অবৈধ ৫০১ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক বাংলাদেশিদের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

সেলাঙ্গর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) টারমিজি তালিব আলী হোসেন বলেন, স্থানীয় নাগরিকদের গোপন তথ্যের ভিত্তিতে শাহআলম এর ২২ নম্বর সেকশনে একটি পণ্য সামগ্রী প্যাকেজিং কোম্পানিতে অভিযান পরিচালনা করে ৫০১জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটককৃত সকলের বয়স ১৫ থেকে ৫২ বছরের মধ্যে।

মামলাটি ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত করা হচ্ছে বলে আরও জানান টারমিজি তালিব আলী।


এই ক্যাটাগরির আরো সংবাদ