শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

মালিঙ্গার রেকর্ড ছুঁলেন ক্যারিবীয় তারকা

স্পোর্টস ডেস্ক / ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

শনিবার থেকে শুরু হয়ে গেল বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর। ওইদিন অনুষ্ঠিত প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে এবারের আসরে শুভ সূচনা করেছে কোলকাতা নাইট রাইডার্স।

যে ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলতে নামেন ক্যারিবীয় তারকা ডোয়াইন ব্রাভো। বল হাতে ২০ রানে ৩টি উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার রেকর্ড স্পর্শ করেন ব্রাভো।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মালিঙ্গার সঙ্গে এখন যৌথভাবে শীর্ষে ব্রাভো। দু’জনেরই উইকেট সংখ্যা এখন ১৭০টি। মালিঙ্গা ১২২ ম্যাচে এবং ব্রাভো ১৫২ ম্যাচে এই উইকেটগুলো শিকার করেছেন।

তবে মালিঙ্গা অবসর নেয়ায় লঙ্কান লিজেন্ডকে টপকে যাওয়ার সুযোগ থাকছে ব্রাভোর সামনে। কেননা, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পাঁচ শতাধিক ম্যাচ খেলা ক্যারিবীয় এই তারকা মারকাটারি এই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন এখনও।

এই তালিকায় তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন তিন ভারতীয়। তিনজনই স্পিনার। এরা হলেন- অমিত মিশ্র, পিযুষ চাওলা ও হরভজন সিং। মিশ্র ১৫৪ ম্যাচে ১৬৬টি, চাওলা ১৬৫ ম্যাচে ১৫৭টি ও হরভজন ১৬৩ ম্যাচে ১৫০টি উইকেট নিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ