শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

মারা গেছেন ডোরেমনের কণ্ঠশিল্পী নোবুয়ো

দর্পণ ডেস্ক / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

জনপ্রিয় কার্টুন শো ডোরেমন’র মূল চরিত্র ‘ডোরেমন’র কণ্ঠদাতা নোবুয়ো ওইয়ামা মারা গেছেন। শুক্রবার নোবুয়োর ট্যালেন্ট এজেন্সির কর্তৃপক্ষ গণমাধ্যম সিএনএনকে তার মৃত্যুর খবর নিশ্চিত করে। মৃত্যুকালে এই কণ্ঠশিল্পীর বয়স হয়েছিল ৯০ বছর। 

ওই এজেন্সি জানিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে প্রাণ হারান নোবুয়ো ওইয়ামা। তার শেষকৃত্যও সম্পন্ন। সেখানে তার ঘনিষ্ঠ আত্মীয়রা শুধু যোগদান করে।

ডোরেমনের জনপ্রিয়তা ব্যাপকহারে থাকলেও মূলত ভারতীয় ভাষার সংস্করণে অভ্যস্ত বাংলাদেশের দর্শকরা। তবে অনেকে মূল জাপানি সংস্করণও দেখেছেন, সেখানেই ডোরেমনের চরিত্রে শোনা যেত নোবুয়োর কণ্ঠ।

নোবুয়ো ২০০৫ সাল পর্যন্ত প্রায় ২৫ বছর ডোরেমনের কণ্ঠ দিয়েছেন। তার অবসরের পর অন্যান্য শিল্পীরা তার জায়গা নিলেও ডোরেমনের কণ্ঠ তারই পরিচিতি রয়েছে। অন্যান্য শিল্পীরাও চেষ্টা করেছেন তার মতো করে কণ্ঠ দিতে।

দীর্ঘদিন ধরে জনপ্রিয় অ্যানিমে সিরিজ হিসেবে এখনও জাপানসহ বিশ্বের অনেক দেশের টিভিতে ও স্ট্রিমিং সেবায় ডোরেমনকে খুঁজে পাওয়া যায়। ডোরেমন মূলত কাল্পনিক ভবিষ্যৎ থেকে আসা একটা নীল বিড়াল। যার বিশেষত্ব ছিল একটা জাদুর পকেট। যেখান থেকে সে যেকোনো ধরনের অত্যাধুনিক গ্যাজেট বের করে আনতে পারে। তার সুপরিচিত গ্যাজেটের মধ্যে একটি ছিল পৃথিবীর যেকোনো জায়গায় ভ্রমণ করার জন্য একটি বিশেষ দরজা। তবে সে এগুলো করত তার বিশ্বস্ত বন্ধু নবিতার জন্য।


এই ক্যাটাগরির আরো সংবাদ