শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

মামলার হাজিরা দিতে এসে পুলিশের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

পিরোজপুর আদালতে মাদক মামলার হাজিরা দিতে এসে আদালত চত্ত্বর থেকে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি করেন ফয়সাল শেখ (৩২) নামের এক যুবক। আজ শনিবার সকালে চোরাই মোটরসাইকেলসহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ফয়সাল পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার বাসিন্দা।

আজ শনিবার বিকেলে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানান।

এসপি শরীফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার পিরোজপুর আদালতে একাধীক মাদক মামলার আসামি ফয়সাল শেখ একটি মাদক মামলার হাজিরা দিতে আসেন। ফেরার পথে আদালতে কর্মরত পুলিশ সদস্য মেহেদী হাসানের মোটরসাইকেলটি চুরি করেন তিনি। পরে পুলিশ তথ্য প্রযুক্তি ও সিসি ক্যামেরার সহযোগিতায় আসামি ফয়সালকে শনাক্ত করেন। এরপর থানা পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে শনিবার সকালে শহরের ছোট খলিশাখালী এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যমতে সদর উপজেলার মূলগ্রাম এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

এসপি জানান, ফয়সাল শেখ একজন পেশাদার অপরাধী ও একাধিক চুরি ও মাদক মামলার আসামি। এ পর্যন্ত পিরোজপুর সদর থানায় ফয়সালের নামে ২টি চুরি এবং তিনটি মাদক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন।


এই ক্যাটাগরির আরো সংবাদ