শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রতিদিন চারটি ক্লাস

নিজস্ব প্রতিবেদক / ৩০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন চূড়ান্ত করেছে সরকার। সে অনুযায়ী এবার (২০২১ সালের) এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস হবে। আগামী বছর বা ২০২২ সালের পরীক্ষার্থীদের দুদিন ও অন্য শ্রেণির ক্লাস হবে সপ্তাহে ৪ দিন।

দেশের বিভিন্ন স্কুল-কলেজের প্রধানদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করে এ রুটিন তৈরি করা হয়। এ বৈঠক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অনুষ্ঠিত হয়। জানা গেছে, এটিকে মৌলিক রুটিন ধরে স্কুলগুলো তাদের ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী অভ্যন্তরীণ কর্মতালিকা তৈরি করবে। এ সংক্রান্ত নির্দেশনাসহ রুটিন আজকালের মধ্যে মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আলোচনা করে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য মৌলিক রুটিন তৈরি করা হয়েছে। সেটি অনুসরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে রুটিন ও ক্লাস পরিচালনা করতে হবে।”

১২ সেপ্টেম্বর খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি ঘোষণা অনুযায়ী, সব দিন শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে না। শুধু পিইসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা দৈনিক ক্লাস করবে। বাকিদের একদিন সরাসরি পাঠদান হবে। সপ্তাহের বাকি দিনগুলো অনলাইনে বা টেলিভিশনে দূরশিক্ষণে পাঠদান চলবে। ব্লেন্ডেড পদ্ধতিতে পাঠদানের লক্ষ্যেই মূলত কেন্দ্রীয়ভাবে রুটিন তৈরি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কেননা যে কদিন সরাসরি পাঠদান হবে না, সেই কদিন তাদের বিকল্প পাঠদানের ব্যবস্থা করবে সরকার।

প্রস্তাবিত নতুন ক্লাস রুটিনে দেখা গেছে, ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার দুটি করে বিষয়ের চারটি ক্লাস নেয়া হবে। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শনিবার ও রোববার দুটি বিষয়ের চারটি ক্লাস হবে। এছাড়া ৬ষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, ৭ম শ্রেণির মঙ্গলবার, ৮ম শ্রেণির বুধবার ও ৯ম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেয়া হবে। মাধ্যমিকের সব স্তরে প্রতিদিন দুটি বিষয়ের চারটি করে ক্লাস করানো হবে।

প্রস্তাবিত পরিকল্পনায় আরও বলা হয়েছে, স্কুল-কলেজে প্রভাতী শিফট সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ও দিবা ১২টা ৪০ মিনিটে শুরু হয়ে ৪টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। একটি শিফট শেষে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজের জন্য এক থেকে দেড় ঘণ্টা বিরতি দিতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি আগের নিয়মে ক্লাস ৪৫ মিনিটের পরিবর্তে ৪০ মিনিট করে নেয়া হবে। যে সব মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তর যুক্ত রয়েছে সেখানে এ সময়ের সঙ্গে সমন্বয় করে ক্লাস রুটিন তৈরি করতে হবে। সব ছাত্রছাত্রীকে ক্লাসে তিন ফুট দূরত্বে বসাতে হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এ বছর তিনটি করে বিষয়ে পরীক্ষা হবে। মূলত এসব বিষয়ের ক্লাস এখন হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ