শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

মাঝপথেই অধিনায়কত্ব যেতে পারে কোহলির

স্পোর্টস ডেস্ক / ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১

সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। তার আগেই তাকে অধিনায়কত্ব থেকে সরাতে পারে আরসিবি টিম ম্যানেজমেন্ট।

কলকাতা নাইট রাইডার্সের কাছে জঘন্য হারের পর বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গেছে। তিনি যে ফোকাস হারিয়েছেন তা স্পষ্ট। আর তাই বিরাট কোহলিকে আর বয়ে বেড়াতে চাইছে না বেঙ্গালুরু।
কেকেআরের বিরুদ্ধে মাত্র ৯২ রানে অল আউট হয়ে গিয়েছিল আরসিবি। আইপিএলের প্রথম পর্বে দারুণ পারফর্ম করলেও দ্বিতীয় পর্বে শুরুতেই কী হল টিমের তা বুঝতেই পারছেন না। এটি ঠিক যে, বিরাটের মতো রান পাননি এবি ডে ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরাও। কিন্তু ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও চরম ব্যর্থ। পুরো টিমই কার্যত কিছু করতে পারেনি। যা চিন্তায় ফেলে দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।

প্রশ্ন উঠছে, অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চাওয়া বিরাট কোহলি নিজেও কি ফোকাস হারিয়েছেন? এমনকি বিরাটের শারীরিক ভাষাও আগ্রাসী ছিল না। যে বিরাটকে সাধারণত দেখা যায় মাঠে। এমন বিরাটই প্রভাব ফেলেছে টিমের। যে কারণে সাবেকরা বলছেন, বিরাট কোহলি যদি ক্যাপ্টেন্সি ছাড়তেই চান, সেটা আইপিএলের পরে ঘোষণা করতে পারতেন।

এক সাবেক ভারতীয় ক্রিকেটার বলেছেন, বিরাট যেভাবে কেকেআরের বিরুদ্ধে খেলেছে, তার কোনও যুক্তিই খুঁজে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে নিজেকে ফিরে পাওয়ার জন্য সে লড়াই করছে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। সেই কারণেই তাকে সরানোর ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। এমন নয় যে, বিরাটই প্রথম যার সঙ্গে এমন হতে চলেছে। কেকেআরে দীনেশ কার্তিক, হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রেও ঘটেছে। হয় তারা ছেড়েছে, নয়তো তাদের সরানো হয়েছে। আর একটা খারাপ ম্যাচ কিন্তু অধিনায়ক কোহলি ইনিংস শেষ করে দিতে পারে।

যদি বিরাট কোহলিকে সরানো হয়, কে হবেন আরসিবির নতুন অধিনায়ক? এবি ডি ভিলিয়ার্স হতে পারেন। টিমের আর এক সিনিয়র যুজবেন্দ্র চাহালও হতে পারেন। এমনকি দেবদত্ত পাড়িক্কালের কথাও বলছেন কেউ কেউ। শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনদের মতো তরুণদের অধিনায়ক করার সাহস কিন্তু ইতোমধ্যে দিল্লি, রাজস্থান দেখিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ