শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশন বন্ধ

আইটি ডেস্ক / ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

মাইক্রোসফট ৩৬৫-এর ব্রাউজার এক্সটেনশন সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। বিনামূল্যে ব্যবহারযোগ্য এক্সটেনশনটি মাইক্রোসফট এজ ও গুগল ক্রোমের মতো ব্রাউজারগুলোয় ব্যবহার করা যেত। এ এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীরা ওয়েব মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ্লিকেশন চালাতে পারত।

মাইক্রোসফটের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, ১৫ জানুয়ারির পর থেকে এক্সটেনশনটি আর কাজ করবে না। বর্তমানে ক্রোমে মাইক্রোসফট ৩৬৫ এক্সটেনশনটির ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখের অধিক। মাইক্রোসফট এজ ব্রাউজারে এক্সটেনশনটির ব্যবহারকারী ৪০ লাখেরও বেশি। নির্ধারিত সময়ের পর থেকে এক্সটেনশনটি আর সিকিউরিটি আপডেট, অন্যান্য আপডেট, টেকনিক্যাল সাপোর্ট পাবে না।

যুক্তরাষ্ট্রের কোম্পানিটি আরও জানায়, এক্সটেনশনটি এজ ও ক্রোম ওয়েব স্টোর থেকে সরিয়ে নেওয়া হবে। এখন থেকে এজ ব্রাউজার ব্যবহারকারীরা সাইডবার থেকে সরাসরি মাইক্রোসফট ৩৬৫ ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ