শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে হ্যাকাররা

আইটি ডেস্ক / ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাব মাইক্রোসফট এক্সেলে সংরক্ষণ করেন অনেকেই। প্রতিষ্ঠানের কর্মীদের বেতনের হিসাব, কাজের ব্যবস্থাপনাসহ নানা কাজে এক্সেল ব্যবহার করা হয়। আর তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা এক্সেল সফটওয়্যার ব্যবহারকারীদের তথ্য চুরি করতে ম্যালওয়্যার আক্রমণ চালাচ্ছে একদল হ্যাকার। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জেডস্কেলার থ্রেটল্যাবস জানিয়েছে, ‘এজেন্ট টেসলা’ নামের ম্যালওয়্যারটি যন্ত্রে প্রবেশ করেই ভুয়া কোড যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে থাকে। ফলে দূর থেকেই ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে হ্যাকাররা।

জেডস্কেলার থ্রেটল্যাবসের তথ্যমতে, মাইক্রোসফট অফিসের ইক্যুয়েশন এডিটরে সিভিই-২০১৭-১১৮৮২ নামের একটি ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে এক্সেল ব্যবহারকারীদের লক্ষ্য করে ই–মেইলের মাধ্যমে ম্যালওয়্যারযুক্ত ফাইল পাঠাচ্ছে হ্যাকাররা। ফাইলটি নামালেই যন্ত্রে ম্যালওয়্যার প্রবেশ করে ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই হ্যাকারদের কাছে তথ্য পাঠাতে থাকে। পুরোনো সংস্করণের এক্সেল ব্যবহারকারীরাই মূলত এ সাইবার হামলার প্রধান লক্ষ্য।

এ বিষয়ে সাইবার নিরাপত্তা গবেষক ক্যাইভ্যাল্য খুরসালে বলেন, ‘মাইক্রোসফট এক্সেলের পুরোনো সংস্করণে নিরাপত্তা ত্রুটি থাকায় হ্যাকারদের পাঠানো এক্সেল অ্যাটাচমেন্ট খুললেই ম্যালওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়। ফলে ব্যবহারকারীর অজান্তেই তথ্য সংগ্রহ করতে থাকে হ্যাকাররা।

দ্য হ্যাকার নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এজেন্ট টেসলা মূলত ডটনেটভিত্তিক রিমোট অ্যাকসেস ট্রোজান ম্যালওয়্যার। এই ম্যালওয়্যার গোপনে তথ্য সংগ্রহ করার পাশাপাশি সি টু সার্ভারের মাধ্যমে তা পাঠাতে পারে। আর তাই এক্সেলের হালনাগাদ সংস্করণ ব্যবহারের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদের পাঠানো ফাইল নামানো থেকে বিরত থাকতে হবে। (সূত্র: টেক রাডার ও দ্য হ্যাকার নিউজ)


এই ক্যাটাগরির আরো সংবাদ