শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে নতুন সেনা ও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক / ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা ও ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়েন করবে তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বেজিং তার সমর্থন অব্যাহত রাখবে বলে নিশ্চয়তা দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এই ঘোষণা দেন। খবর ইরনার।
শনিবার পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ইরান যদি তার অংশীদার বা তার প্রক্সিদের এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। যুক্তরাষ্ট্রের আগের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যে এই অতিরিক্ত সামরিক অস্ত্র মোতায়েন করা হয়েছে। গত মাসে ইসরাইলে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী থাড দেয় যুক্তরাষ্ট্র। রাইডার বলেন, নতুন বাহিনী আগামী মাসগুলোতে আসতে শুরু করবে

ইসরাইল গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য হামলা চালায়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, চীন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে।  গত ২৬ অক্টোবর ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের তাফতানে পাকিস্তান সীমান্তের কাছে এক সন্ত্রাসী হামলায় ইরানের সীমান্তরক্ষী বাহিনীর ১০ সদস্য নিহত হন।


এই ক্যাটাগরির আরো সংবাদ