শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক / ২৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই অন্য উন্মাদনা। সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ফাইনালের রেশ এখনো শেষ হয়ে যায়নি।

এরপর যদিও আরেকবার মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে করোনা বিধিনিষেধ জটিলতায় মাত্র ৯ মিনিট পরই ভেস্তে যায় খেলা। আর তাই জমজমাট লড়াই দেখা থেকে বঞ্চিত হয় ফুটবল ভক্তরাও।

তবে সুপার ক্লাসিকোতে আবারও ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দু’দলের মহারণ শুরু হবে বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

এরই মধ্যে কাতার বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় নির্ভার সেলেসাওরা। তবে ম্যাচটি যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে, এছাড়া কোপা আমেরিকার প্রতিশোধেরও এই ম্যাচ। আর তাই ছেড়ে কথা বলবে না ব্রাজিল। তবে ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার।

অন্যদিকে, বিশ্বকাপের টিকিট পেতে জয়ের লক্ষ্য মেসিদের। চোটের কারণে উরুগুয়ের বিপক্ষে প্রথমার্ধে খেলতে পারেননি দলের সেরা তারকা ও কাপ্তান লিওনেল মেসি। ৭৬ মিনিটের মাথায় মাঠে নামেন ফুটবল জাদুকর। 

তার অবর্তমানে অধিনায়কের গুরুদায়িত্ব পালন করেন ডি মারিয়া। তবে ব্রাজিলের বিপক্ষে পুরো সময় খেলার লক্ষ্য মেসির।
যদিও মেসি না থাকলেও উরুগুয়ের বিপক্ষে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। অধিনায়কত্বের দায়িত্ব সামলানো ডি মারিয়ার গোলে শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।  
টানা ২৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনার জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। ব্রাজিল বিশ্বকাপে চলে গেলেও এখনো টিকিট নিশ্চিত হয়নি মেসিদের। ১২ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে সেলেসাওদের পর দ্বিতীয় অবস্থানে লিওনেল স্কালোনির দল। আর দুটো ম্যাচ জিতলেই কাতারের নিশ্চয়তা পাবে তারা।

এদিকে, নেইমার না থাকায় ব্রাজিলের একাদশেও আসতে যাচ্ছে পরিবর্তন। নিষেধাজ্ঞার কারণে থাকতে পারছেন না কাসেমিরো। তার জায়গায় থাকতে পারেন ফাবিনিও। এছাড়া গ্যাব্রিয়েল জেসুসের বদলে আক্রমণভাগে দেখা যেতে পারে ম্যাথিউস কুনাকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ