শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

ভূতের চলচ্চিত্র দেখলেই মিলবে ১ লাখ ১১ হাজার টাকা!

দর্পণ ডেস্ক / ৩৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

যারা ভৌতিক সিনেমা উপভোগ করেন, তাদের জন্য সুখবর। জানা গেছে, ১০ দিনের মধ্যে ১৩টি ভয়ংকর ভূতের চলচ্চিত্র দেখতে পারলেই ১ হাজার ৩০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১১ হাজার টাকার বেশি) দেবে মার্কিন প্রতিষ্ঠান ‘ফিনান্স বাজ’। আগামী ৯ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ১৩টি ভূতের ছবি দেখতে হবে প্রতিযোগীকে। খবর সিএনএন-এর।

সিমেনাগুলো হচ্ছে শ, হ্যালোউইন (২০১৮), আ কোয়ায়েট প্যালেস, ইনসিডিয়াস, দ্য পার্জ, আ কোয়ায়েট প্যালেস পার্ট ২, অ্যামিটিভাইল হরর, ক্যান্ডিম্যান, দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট, গেট আউট, সিনিস্টার, প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং অ্যানাবেল।

আগামী ৩১ অক্টোবর হ্যালোইন। সেই উপলক্ষ্যে বিশেষ এই অফার দেওয়া হচ্ছে এমনটিই জানিয়েছে ফিনান্স বাজের পক্ষ থেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ১৮ বছরের বেশি বয়স এবং অবশ্যই যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে। প্রতিযোগীদের চলচ্চিত্র দেখার জন্য যা খরচ হবে তাও দিয়ে দেওয়া হবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

ফিন্যান্স বাজ সূত্র জানায়, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন জানাতে হবে। সমস্ত আবেদনপত্র থেকে যাদের বাছাই করা হবে তাদের ১ অক্টোবরের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ৪ অক্টোবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে একটি ফিটবিট। সেই ফিটবিটের মাধ্যমে হার্ট রেট মাপা হবে। যার মাধ্যমে জয়ী প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। যিনি জিতবেন, তাকে মেইলের মাধ্যমে জয়ের খবর জানিয়ে দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ