শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

ভুল থেকেই মুমিনুল শিখবে : তামিম

স্পোর্টস ডেস্ক / ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ক্রিকেটের নেতৃত্বের ভার ওঠে মুমিনুল হকের ওপর। হঠাৎ পাওয়া এই নেতৃত্ব শুরু হয় ধবলধোলাইয়ে।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে কোনো লড়াই করতে পারেনি বাংলাদেশ। সেবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তে বিদ্ধ হয়েছিলেন সমালোচনায়। এবার ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজেও আলোচনায় তার অধিনায়কত্বের ধরণ নিয়ে।

জয় পেলে সাত খুন মাফ আর হারলে ছোট ছোট ভুলও হয়ে ওঠে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে রিভিউ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন অধিনায়ক। পঞ্চম দিনের শুরুতে কাইল মায়ার্স-এনক্রুমা বোনারের পায়ে আঘাতের পরও রিভিউ নেননি। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর সাহসও করেননি।

এরপর ঢাকা টেস্টের দুদিন না যেতেই আবারো তার তারধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচের সময়ানুযায়ী বোলারের বৈচিত্র্য আনছেন না। মনে হচ্ছে ‘স্ক্রিপ্টেড ক্যাপ্টেন্সির’ ওপরই নির্ভরশীল তিনি। দলে সৌম্য সরকারের মতো মিডিয়াম পেসার থাকলেও তাকে দ্বিতীয় দিন ব্যবহার করেননি।

সবকিছু মিলিয়ে কাঠগড়ায় অধিনায়ক মুমিনুল। শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। সিনিয়র ক্রিকেটার তামিম মুমিনুলের নিবেদনে কোনো ঘাটতি দেখেন না। তাকে আরও সময় দেওয়ার পক্ষে তিনি।

তামিম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি ব্যক্তিগতভাবে মনে করি সে এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি। টেস্ট অধিনায়কত্ব সহজ কাজ না। ওয়ানডে বলেন, টি-টোয়েন্টি বলেন এটা একটা দিনের খেলা। টেস্ট অধিনায়কত্ব অনেক অনেক কঠিন। কিন্তু ওর যে চিন্তাধারা, ওর যে পরিকল্পনা, ওর যে ফোকাস, ওর যে ভবিষ্যত পরিকল্পনা সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না এখান ওর চাইতে ভালো কেউ আছে যে নেতৃত্ব দেবে।‘

মুমিনুলের ভুল নিয়েও কথা বলেন অভিজ্ঞ এই ক্রিকেটার। তার মতে ভুল থেকেই শিখবে, আরও পাকা হয়ে উঠবে, ‘আমি খুব ভালো ভাবেই বিশ্বাস করি অধিনায়কত্বের জন্য মুমিনুলই সঠিক ব্যক্তি। একটা জিনিস আপনাদের সবার মাথায় রাখতে হবে যে সে খুবই তরুণ। সে ভুল করতেই পারে, এটা যে কোন অধিনায়কই করে। আর সে এটা থেকে শিখবে। আমি নিশ্চিত সময়ের সাথে সাথে ও শক্তিশালী হবে’

অধিনায়ক হিসেবে মুমিনুল বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন চলমান ম্যাচসহ ছয় টেস্টে। জয় মাত্র একটিতে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। এ ছাড়া ভারতের বিপক্ষে দুটি ও পাকিস্তানের বিপক্ষে একটিতে হেরেছেন ইনিংস ব্যবধানে। সর্বশেষ হারে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। চলমান টেস্টের ভাগ্য কী হয় বলে দেবে সময়।


এই ক্যাটাগরির আরো সংবাদ