শিরোনাম
সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা শাহরাস্তিতে চলাচলের রাস্তায় কাঁটা তারের বেড়া: ১৭টি পরিবার গৃহবন্দি, মানবেতর জীবন যাপন ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দাম বড় পরিমাণে কমলো, ১২ কেজি সিলিন্ডার ১,৫২৮ টাকা নজরুল কেবল অতীত নন, ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণা: প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা প্রকল্পেরই অংশ: সড়ক ও রেলমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার, মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হাবিপ্রবিতে হল সংঘর্ষের ঘটনায় ৬ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, বিভিন্ন মেয়াদে শাস্তি আরও ৬০ জনের অনলাইন জুয়া দমনে নতুন আইন, কার্যকর ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কাটল আইনি জটিলতা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ভারতের শিল্পপতি রতন টাটা মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক / ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ভারতের আইকনিক শিল্পপতি ও দেশটির সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত সোমবার একবার রতন টাটার মৃত্যুর খবর চাউর হয়েছিল। তবে সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছিল যে, খবরটি ভূয়া। আর তিনি হাসপাতালে নিয়মিত চেকআপের অংশ হিসেবে গিয়েছিলেন। কিন্তু দুদিন না ঘুরতেই সেই গুঞ্জনই সত্য হলো।

ওই পোস্টে জানানো হয়েছিল, তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগের কিছু নেই। ওই বিবৃতিতে জানানো হয়, ‘সম্প্রতি আমার স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা রটেছে। আপনাদের জ্ঞাতার্থে জানাই, এ সব খবরই ভুয়া। বিগত কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে যেতে হচ্ছে। চিন্তার কোনো কারণ নেই। আমি সুস্থ আছি।’

ভারতের বিখ্যাত টাটা গ্রুপের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছিলেন ১৯৯১ সালে। ওই মেয়াদে ২০১২ সাল পর্যন্ত এ দায়ত্বি পালন করনে। এর পর আবার একই দায়িত্বে ফেরেন ২০১৬ সালে। সবোর অবশ্য এক বছরের জন্য। তাঁর পিতামহের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে শুধু সামনে এগিয়ে নিয়েছেন তিনি। শত বিলিয়ন ডলারের এই শিল্পগোষ্ঠীর কর্ণধার হয়েও রতন টাটা একটি সাধারণ জীবনই যাপনের চেষ্টা করতেন তিনি। নানা সামাজিক উদ্যোগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ