শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

ব্রিসবেনে কোয়ারেন্টাইন শিথিলের প্রস্তাব ভারতীয় বোর্ডের

স্পোর্টস ডেস্ক / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

করোনার সংক্রমণ হঠাৎ করে নিউ সাউথ ওয়েলসে বেড়ে যাওয়ায় রাজ্য সরকার সেখানে কঠোর বিধিনিষেধ জারি করে। তাতে ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়ে সিডনিতে শেষ দুটি ম্যাচের দাবি করে ভারতের টিম ম্যানেজমেন্ট।

এ নিয়ে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে আনুষ্ঠানিক কোনও অনুরোধ পেয়েছিল না ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত এলো ‘অনুরোধের চিঠি’, শেষ টেস্টে কঠোর কোয়ারেন্টাইন শিথিলের প্রস্তাব দিয়েছে সফরকারী দলের বোর্ড।

জানা গেছে, বিসিসিআই’র এক শীর্ষস্থানীয় নির্বাহী ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান আর্ল এডিংসকে চিঠি লিখেছেন। সেখানে বলা হয়েছে, দুই বোর্ডের সই করা সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী কখনোই বলা হয়নি যে দুই শহরে আলাদা করে কঠোর কোয়ারেন্টাইনে যেতে হবে।

১৫ জানুয়ারি শুরু হচ্ছে সিরিজের শেষ ম্যাচ। কোয়ারেন্টাইন অনুযায়ী ম্যাচ চলাকালে খেলোয়াড়রা শুধু হোটেল রুমে বন্দি থাকবেন। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘আলোচনা এখনও চলছে। ব্রিসবেনে যদি তারা ম্যাচ চায়, তাহলে খেলোয়াড়দের জন্য কঠোর কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে আজ আনুষ্ঠানিকভাবে চিঠি লিখেছে বিসিসিআই।’

তিনি আরও যোগ করেছেন, ‘স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী কোথাও দুটি কঠোর কোয়ারেন্টাইনের কথা উল্লেখ নেই। সিডনিতে একবার কঠোর কোয়ারেন্টাইন (শুধু অনুশীলন ও হোটেল রুমে আসা যাওয়া) করেছে ভারত।’

তা বিসিসিআই কেমন কোয়ারেন্টাইন শিথিল চেয়েছে এবং এই মুহূর্তে কুইন্সল্যান্ড স্বাস্থ্য কর্তৃপক্ষ কী বিধিনিষেধ জারি করছে? ওই কর্মকর্তা বলেছেন, বিসিসিআই চায় হোটেলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও আইপিএলের মতো খেলোয়াড়রা একে অন্যের সঙ্গে দেখা করবে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া যতটুকু জানতে পেরেছে, রাজ্য সরকারের বিধি অনুযায়ী খেলোয়াড়রা তাদের রুমের বাইরে যেতে পারবেন। কিন্তু দুটি ভিন্ন ফ্লোরের ক্রিকেটাররা একে অন্যের সঙ্গে দেখা করতে পারবেন না।


এই ক্যাটাগরির আরো সংবাদ