শিরোনাম
ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলন দুর্গাপূজায় ৩৩ হাজার ৮৫১ মণ্ডপ, নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসির নতুন দুটি ওয়ার্ড গঠনের উদ্যোগ ফার্নেস অয়েলের দাম বাড়ল প্রায় ১২ টাকা, নতুন দর ১০৮.৭৮ টাকা চীনের বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মাগুরায় ৫০৭ কোটি টাকার বিদ্যুৎ বিল, পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা এজাহরা আল মানসুরি অক্টোবর-নভেম্বরে এলএনজি ঘাটতির আশঙ্কা নেই: পেট্রোবাংলা শাহজালাল বিমানবন্দরে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়বদ্ধতায় সন্তুষ্ট আইএমএফ: অর্থমন্ত্রী ছাত্রশিবিরের দায়িত্ব ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল, সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি জাতীয় ছাত্রশক্তির
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

ব্রাজিলের ঐতিহাসিক রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

ফিফা বিশ্বকাপের বাছাই পর্বে এতদিন অনন্য এক রেকর্ডের সঙ্গী ছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে এর আগে ঘরের মাঠে হারের অতীত রেকর্ড ছিল না সেলেসাওদের। দীর্ঘ দিন ধরে বয়ে চলা সেই রেকর্ড অবশেষে ভেঙ্গে দিলো লিওনেল মেসির দল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে মারাকানা স্টেডিয়ামে নিকোলাস ওটোমেন্ডির একমাত্র গোলে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে প্রথম হারের তেতো স্বাদ পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা ম্যাচের আগে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে এততিন ৬৪টি ম্যাচ খেলেছিল ব্রাজিল। যেখানে ৫১ জয়ের পাশাপাশি বাকি ১৩ ম্যাচে ড্র করেছিল তারা। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে পারেনি ফার্নান্দো দিনিজের দল।

শুধু এই নয়, ২০০১ সালের পর এবারই প্রথম টানা তিন ম্যাচ হারল ব্রাজিল। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের পর কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল তারা। আর এবার উত্তাপ ছড়ানো ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারল সেলেসাওরা।

উরুগুয়ে, কলম্বিয়ার কাছে হারের পর আর্জেন্টিনা ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চেয়েছিল ব্রাজিল কিন্তু ব্যর্থতার বৃত্তেই আটকে থাকতে হল সেলেসাওদের। এতে টানা তিন ম্যাচ হেরে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলের ছয়ে নেমে গেল ব্রাজিল।

আর উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল আর্জেন্টিনা। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আলবেসিলেস্তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। তালিকায় ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া, ৯ পয়েন্ট নিয়ে চারে ভেনুজুয়েলা ও ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।


এই ক্যাটাগরির আরো সংবাদ